somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি কি জানেন? মিথ্যাবাদী আর প্রতারকরা অনেক বেশি সৃজনশীল হয়!

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মিথ্যুক আর প্রতারকরা সৎ লোকজনের তুলনায় অনেক বেশি সৃজনশীল হয়। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমনই অবাক করে দেওয়া তথ্য।
গবেষেকরা দাবি করেছেন, কোনও একটি নির্দিষ্ট বিষয় নিয়ে মিথ্যা কথা বলে অন্যদের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা একধরণের সৃজনশীলতারই প্রকাশ। তাঁদের মতে যারা সাধারণত মিথ্যে বলে তাঁরা সমাজের বাধা ধরার নিয়ম নীতির বিশেষ তোয়াক্কা করেন না।

হার্ভার্ড বিজনেস স্কুলের গবেষক ফ্রান্সেকা জিনোর মতে, সাধারণ ভাবে আমরা বলে থাকি ভাঙার জন্যই বিভিন্ন নিয়ম নীতি গুলোর জন্ম হয়েছে। এই প্রবাদ বাক্যটির সঙ্গেই সৃজনশীল কর্মকাণ্ড ও অসৎ ব্যবহারের গভীর সম্পর্ক আছে। সৃজনশীলতা ও অসততা উভয়য়ের সঙ্গেই জড়িয়ে আছে নিয়ম ভাঙা।
অসততা ও সৃজনশীলতা মধ্যে সম্পর্ক খুঁজে বার করতে জিনো ও তাঁর সহকারীরা বিবিধ পরীক্ষা নিরীক্ষা করেছেন। কোনও কোনও সময় লোকজনকে উৎসাহ জুগিয়েছেন যাতে তারা অন্যদের ঠকান।প্রথম পরীক্ষায় কিছু ব্যক্তিকে বিবিধ নম্বর ম্যাট্রিক্সের সিরিজ দেওয়া হয়েছিল। পরীক্ষায় অংশগ্রহণকারীদের বলা হয়েছিল ২টা নম্বর খুঁজে বার করতে যা প্রতি ম্যাট্রিক্সে ১০ অবধি যোগ করতে পারে।
তাদেরকে বলা হয়েছিল যতগুলি ম্যাট্রিক্সে সমাধান করতে পারবেন তার ভিত্তিতে তাদের প্রতিদান দেওয়া হবে। এছাড়াও তাদের যত নম্বর তারা ঠিক করবেন তার ভিত্তিতে সেলফ রিপোর্ট তৈরি করতে বলা হয়েছিল।
এই সেটআপে প্রতি অংশগ্রহণকারীরই সুযোগ ছিল সহজেই তাদের নিজ নিজ পারফরম্যান্স ফুলিয়ে ফাঁপিয়ে অন্যদের কাছে বলার। কিন্তু তারা জানতেন না গবেষকরা তাদের গতিবিধির উপর লুকিয়ে নজর রাখছেন।
প্রথমে পরীক্ষায় অংশগ্রহণকারীদের তিনটি শব্দ দেওয়া হয়েছিল (যেমন-sore, shoulder, sweat) তাদের বলা বলা হয়েছিল ওই তিনটি শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত ওই সিরিজের চতুর্থ শব্দটি (যেমন- cold) খুঁজে বার করতে। তিনটি শব্দের সঙ্গে তথাকথিত দূরবর্তী সম্পর্কযুক্ত শব্দকে চিহিন্ত করা মানুষের সৃজনশীলমননের পরীক্ষা করার খুব সাধারণ ও চলতি পদ্ধতি।
জিনো ও তাঁর সহযোগীরা দেখলেন ৫৯% অংশগ্রহণকারীরা ম্যাট্রিক্সে তাদের পারফরম্যান্স ফুলিয়ে ফাঁপিয়ে দিয়েছেন। এবং এই ৫৯%-এর অধিকাংশই তিনটি শব্দের সঙ্গে দূরবর্তী সম্পর্কযুক্ত বিভিন্ন চতুর্থ শব্দের যোগান দিয়েছেন। যারা সৎ থেকেছেন ক্ষেত্রে সৃজনশীল মননের প্রকাশ ঘটেছে অপেক্ষাকৃত বেশ কম।
এছাড়াও বেশ কিছু পরীক্ষা করে গবেষকরা দেখেছেন প্রতিবারেই মিথ্যাবাদীরা অনেকবেশী সৃজনশীল মননের পরিচয় দিয়েছেন।


তো আপনি কি সৃজনশীল ? একটু ভেবে বলুন :P:P:P
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৭
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×