{সকল চরমপন্থী-মৌলবাদী-ধর্মবাদী-বর্ণবাদী-সামন্তবাদী-চরিত্রসংলগ্নদের মৃতপ্রানের উদ্দেশ্যে রচিত, যেহেতু ওরা মৃত্যুচিন্তায় উন্মুখ}
চরাচরে এখন চরমকথা চাষ হয়
লোমশ হস্তগুলো ক্রমশঃ লাল হলে
আত্মপ্রসাদে ঢেকুর গিলে
এই পথ বারুদগন্ধে ঘুমিয়ে আছে বহুকাল।
বুদ্ধিবাজীর কোশলী-অনল ছাই করে মানুষের হাড়
তাহারা কবিতা চায় না
তাহারা সঙ্গীত ...
তাহারা কেবলই দখলে আনে চরম-বিষ্ঠা।
চরাচরে চরমকথা চাষ হয় - শিকড়ে যাদের অরুচি
সংস্কার-সভ্যতা তাদের স্পর্শ করে না
আর ধর্মকথা ...
আগুনের বল হয়ে প্রতিদিন অবজ্ঞা কুড়ায়।
আমি কেন বুনিবো তাদের চরম কথা
এই ভেদবাক্য আজ অমরতা পাক
তবেই রুধিবে শঙ্কা-বিষাদ-মরণ
চুলোয় দিয়েছি ঢেকে এইসব
আঁধার-উপাথ্য।
নীরব ধ্যানের চেয়ে কী কথা রহিতে পারে
প্রশ্নবান-জিজ্ঞাসা যদি মুক্তি নাহি পায়
তবে এই নশ্বর পৃথিবী হোক
বানর-খাচা।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




