আজ নাকি বিশ্ব ভালবাসা দিবস ? সবাই শুধু উইস করছে । কিন্তু তাদের চেয়ে আমার ভালবাসাটা একটু ভিন্ন । একজনকে খুব ভালবাসতাম । কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারিনি । আর কিছু বলার আগেই সে আমার থেকে দূরে চলে গেল ।আমার মা টা এমন করল কেন আমার সাথে ? আরেকজনকে ভালবাসলেও তাকে বলতে পারছিনা বাপি আমি তোমাকে খুব ভালবাসি । কেন জানিনা এমন হয় । আমার কাছে ভালবাসা দিবসটা প্রেমিকার সাথে ডেটিং করা নয় । আমি ভালবাসা বলতে বুঝি মায়ের স্মৃতি মনে করে কাঁদা । তাকে মনে মনে ভালবাসি বলা । ছোট বোন দুটির সাথে দুষ্টুমি করা । ১৮ বছর বয়সেও এই গন্ডি আমি পার হতে পারিনি । আর চাই ও না । আমি সবচেয়ে ভালবাসি আমার ফ্যামিলি কে । আমার চোট্ট ভাই বোন দুটি কে । একদম ছোট বেলা থেকেই আমাদের ভালবাসার খুব অভাব । মায়ের ভালবাসার অভাবটা আমরা সবসময় অনুভব করি । জানি মায়ের ভালবাসা পৃথিবীর শ্রেষ্ট ভালবাসা । আর আমরা সেটা থেকে বঞ্চিত । কিন্তু কি করব বল ? কিছু কিছু মানুষ থাকে যারা সবার চেয়ে আলাদা । তাদের কে সব কিছুর থেকে নিজেকে লুকিয়ে রাখতে হয় যেমন আমি রাখছি । কিন্তু মাঝে মাঝে এটাও ভাবি যে বাপি তো আমাদের খুব ভালবাসেন । শুধু বাপির কথা ভেবেই আমার মন খারাপ করে থাকতে পারিনা । কষ্ট করে হলেও নিজেদের সুখি প্রমান করার চেষ্টা করি । আমার মায়ের ব্যাপারে শুনলে অনেকেই করুনা করে ।এই করুনা জিনিসটা আমার খুব অপছন্দ । পারলে একটু ভালবাসা দিও নিজেকে কিছুটা হলেও সুখি ভাবতে পারব । মায়ের আদর পাইনি বলে সবসময় নিজেকে দুঃখী ভাবতাম । কত সময় মায়ের কথা কল্পনা করে কেদেছি ! তখন কেউ এতটুকু সান্ত্বনা দিতে আসেনি । আজকে মা পাশে থাকলে আমি সবচেয়ে বেশি ভালবাসা পেতাম । মাকে প্রাণভরে বলতাম "আমি তোমাকে খুব ভালবাসি মা । প্লিজ কখনো আমায় ছেড়ে চলে যেওনা । তোমার মত কেউ কখনো আমায় ভালবাসতে পারবেনা মা ।"
ধূর ছাই স্ক্রিনটা ঝাপসা দেখাচ্ছে কেন ? কিচ্ছু দেখতে পাচ্ছিনা ।
post written by- https://mbasic.facebook.com/access.denide
আলোচিত ব্লগ
মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন
শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।