পৃথিবীতে একটি দেশ আছে যে দেশটি চাঁদ সম্পর্কে তাদের অজ্ঞতা রাষ্ট্রীয়ভাবে প্রচার করে আসছে-সেই দেশটির নাম পাকিস্থান।
তাদের জাতীয় পতাকায় সরু চাঁদের পাশে একটি তারা আঁকা আছে।আমরা জানি চাঁদ কখনো সরু হয়ে যায় না,তার পুরো আলোকিত অংশের খানিকটা দেখি বলে সরু মনে হয়,আসলে পুরো চাঁদটা কিন্তু সেখানে আছে,তাই তার মাঝখানে একটা তারা দেখার কোন উপায় নেই! পাকিস্থানের পতাকায় যেভাবে চাঁদ-তারা আঁকা আছে সেভাবে তারাটা দেখতে হলে চাঁদের ঠিক মাঝখানে বিশাল এক ফুটো করে রাখতে হবে যেন সেই ফুটো দিয়ে পিছনের তারা কে দেখা যায়।
পৃথিবীর বিজ্ঞানমনস্ক দেশগুলো যখন তাদের পতাকায় চাঁদ তারা বসিয়েছে তখন কিন্তু তারাটাকে ঠিক জায়গায় বসানোর জন্যে সেটাকে বসিয়েছে চাঁদের বৃত্তাকারের বাইরে,যেমন তুরস্কের জাতীয় পতাকা দেখলেই সেটা বোঝা যায়!
পাকিস্থানের পতাকায় আরো একটা সমস্যা রয়েছে।পতাকাটিতে যে চাঁদটি রয়েছে সেটি উজ্জ্বলতর হওয়ার প্রতীক্ষায় থাকা নূতন চাঁদ নয়,অবিশ্বাস্য হলেও সত্যি সেটি অমাবস্যার অন্ধকারে ডুবে যাবার আগের মুহুর্তের চাঁদ।ভাগ্যিস আমরা আজ স্বাধীন,তা না হলে এই অবৈজ্ঞানিক পতাকার দায়ভার আমাদেরও বয়ে বেড়াতে হত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





