৯ ই মে ২০১১।
জীবন থেকে হারিয়ে গেল কতটি বছর। মাঝে মাঝে ভাবি যদি সূর্য আর না ডুবতো। পরেই আবার ভাবি তবে কি অতীতের হাহাকার বুঝতে পারতাম?
কত দুঃখ, কত আনন্দ, কত হাহাকার, পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা সব মিলিয়ে আসলে কি পেলাম? এ কথাটা যখন ভাবি তখনই মা বাবার করুণ মুখটা ভেসে উঠে। ভাবি, তখন নিজের না পাওয়ার বেদনা আর আর তাদের পাওয়ার উদ্যম আকাংখা ।
এ ক বছরে পেয়েছি হরেক কিছিমের সঙ্গী, সাথী আর বন্ধু। বুঝতে পারলাম না আজও কে সঙ্গী, সাথী আর বন্ধু। মাঝে মাঝে নিজেকে অন্য প্রজাতির মনে হয়।
আজকে খোলা আকাশ দেখে জানতে ইচ্ছে হচ্ছে হৃদয়টা যদি খোলা আকাশ হতো তবেই মনে হয় মানুষটা হতে পারতাম। আজ আর নয়, ভুলে যাই সব অন্ধকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



