গত পরশু ঢাকা গেছিলাম বাপের সাথে। উদ্দেশ্য ছিল গুলিস্থান, পল্টনের ফুটপাতে যে সকল পুরান বই পাওন যায় তা কিনন। কিন্তু যাইয়া তো আমি বেকুব হইয়া গেলাম। আগের সেই সমৃদ্ধশালী ভাব আর নাই। সোভিয়েত ইউনিয়ন ভাইঙ্গা গেছে, এই টাইপের একটা অবস্থা। আর দামও মারাত্মক চড়া। আগে যেই বই আট টেকা, দশ টেকা দিয়া কিনছি এহন হেডি পচিশ টেকা কইলেও দিবার চায়না। আমি খালি কপাল থাপড়াই আর কই এই গরীবরে কেডা দেখব। তার উপরে সেই সংগ্রহও আর নাই। ঊপনিষদ আর বেদ খুজলাম কিন্তু একটা দুকানেও পাইলাম না। নজরুলের একটা মুডা বইয়ের দাম চায় আড়াইশ টেকা। আমি কই নতুন বই কি দোষ করিল। উহার মূল্যও তো এই পুরাতন অপেক্ষা কম। হায় নজরুল তুমি যেই নতুন নতুন কইয়া চিল্লাইতা আজদেকখ তুমার সেই নতুন , তুমারই পুরাতনের কাছে হার মানিয়াছে। নজরুলের এই অবস্থা দর্শনপ্রাপ্ত হইয়া আমি পার্শ্ববর্তী দুকানে সমাগত হইলাম। পাই না, পাই না, কিছুই পাই না। খালি কপাল থাপড়াই আর ভাবি কিয়ের লাইগা বড় হইলাম। পছন্দের কুন বইই পাই না। যা পাই তার দাম বেডারা যা চায় মনে লয় দুকানে খাড়াইয়া খাড়াইয়াই বই পইড়া শেষ কইরা যাই, কিনার আর দরকার নাইক্কা। আগে আমি ঈদের জামার বাজেটের টেকাডি পাইলেই কাচা বাজারের ব্যাগ লইয়া বাপেরে কইতাম চল বাবা ঈদের বাজার কইরা আসি। বাপে পুতে গিয়া নামতাম পল্টনে। তারপর আর পায় কেডা। কত দুকান, কত বই। পাইকারী দরে বই কিনতাম। দুকানদারও বেশী বিক্রির খাতিরে দাম কম রাখত। নির্বিচারে বই বাছতাম আর কাচা বাজারের ব্যাগে ভরতাম। শেষে সব পাইকারী রেটে আট টেকা বা দশ টেকা পিছ হিসাবে দাম দিতাম। একেকটা ফুটপাতের দুকানে প্রচুর বই পাওন যাইত। কিনা কাটা শেষে ইফতারী করতাম গুলিস্তানের এক হোটেলের শাহী জিলাপী দিয়া। লাল রংয়ের ডাইলের বেশনের বোম্বাই জিলাপী। বেহেশতের খানা লাগত আমার কাছে ঐ জিলাপী। এক কামড় দিয়া পরে জিলাপীর রস খাইতাম চুইসা চুইসা। এরপর আমার হাতে দুইডা ব্যাগ আর বাপের হাতে দুইডা ব্যাগ। লোকাল বাসে কইরা বাড়ী আইতাম। আইতে আইতে রাইত হইয়া যাইত ঢাকা থিকা। বাসায় আওয়া মাত্র ছোট বোনে এক খাবলা মারত আমার ব্যাগগুলির উপ্রে। তারপর আর কি। বইসা বইসা শরৎচন্দ্রের দত্তা পড়, সেভেন ইন্ডিয়ান ক্লাসিকস পড় আর আম্মার ঝাড়ি খাও। কেডা শুনে কার কথা। কিন্তু এইবার যাইয়া হতাশ হইলাম। তাও ভালা লাগল এই ভাইবা, হয়তো মাইনষে আগের মত বাড়ী সাফ করার নামে আমার লাইগা কম দামে বই সাপ্লাই করার থিকা বইডি রাখাই বেশী যুক্তিসংগত মনে করতাছে। চাইর পাচটা বই কিনা গেলাম নিউ মার্কেট আর নীলক্ষেতের দিকে। বাপরে ঐহানে দেহি আরো খারাপ অবস্থা। এক দুকানে গিয়া দূর্ভাগ্যবশত বাপের সামনে "ললিতা"র বাংলা অনুবাদ টান মারছিলাম। পরে কুনমতে সামলাইছি। এরপর নিউমার্কেটে গিয়া কিছু বই কিনলাম। একগাদা টেকা বাইর হইয়া গেল। কিছুই করার আছিল না। বইগুলান পল্টনে পাই নাই। যে টেকা খরচ হইল, সাত আট বছর আগে হইল আমি এই টেকা দিয়া পল্টনে রাজার মত ঘুরতাম। সবই কপাল।
দিন খারাপ - বই নাই
তুরাগের ওপারে

একটি ফোনকল
রাত ২টা ৪৩ মিনিট।
তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের... ...বাকিটুকু পড়ুন
মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন
সে রাজি না
সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ
সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।