somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবজাব কথা-১

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মস্কোর দমোদেদোভোতে রাত এগারটার দিকে এসে নামলাম। ইমিগ্রেশন শেষ করে লাগেজ খুজতে লাগলাম। ইমিগ্রেশনের লম্বা লাইনের ঝামেলা শেষ করতে একটু দেরী হয়ে গিয়েছিল। লাগেজ খুজতে গিয়ে আর লাগেজ পাই না। এক জায়গায় দেখি লাগেজ নামাচ্ছে। কিন্তু সেটা অন্য শহর থেকে যে যাত্রীরা এসেছে তাদের লাগেজ। শেষতক এয়ারপোর্টের এক কর্মীর কাছ থেকে জানলাম লাগেজ না পেলে কোথায় খোজ নিতে হবে। গেলাম সেখান। দেখলাম আমার লাগেজ, হারানো লাগেজগুলোর মাঝে দাঁড়িয়ে আছে। বেচারা একা বড়ই কষ্ট পাচ্ছে এই বিজাতীয় জায়গায়। তাড়াতাড়ী ওকে উদ্ধার করলাম।

এইবার আসল ট্যাক্সীওয়ালারা। এখানে বেশীরভাগ উজবেকিস্তান, তুর্কেমানিস্তান, কাজাখাস্তানের লোকরা ট্যাক্সী চালায়। এক জন এক জন করে আমার সঙ্গ দিতে লাগল আর বলতে লাগল "তাক্সী নাদা, তাক্সী?" আমার উত্তর "নিয়েত"। তবুও আমার পিছু ছাড়েনা। ক্রাইসিস মনে হয় এখনও কাটে নাই।

প্রথমেই একটা সিম কার্ড কিনলাম। আমার সিম কার্ড মস্কোতে চলে না। সব শহরে চলে এমন একটা সিম কার্ড কিনলাম।

আমার দুস্ত শুভ্রর আসার কথা এয়ারপোর্টে। ও বলেছিল এয়ারপোর্টের দ্বিতীয় তলায় একটা ইন্ডিয়ান রেষ্টুরেন্ট আছে। সেখানে যেন আমি ওর জন্য অপেক্ষা করি। আমি চললাম আমার গাট্টি গোছকা নিয়ে উপরের তলায়। হঠাৎ পানির পিপাসা পাওয়ার একটা ভেন্ডর মেশিনের সামনে থামলাম। প্রথমে একশ রুবলের একটা নোট ভরে তিরিশ রুবলের একটা সেভেন আপের কৌটা কিনলাম। ফেরত হিসেবে একগাদা পাচ রুবলের কয়েন দিল। পাচ রুবলের পাচটা কয়েন ঢুকালাম আরেক বোতল পানি কেনার জন্য। হঠাৎ মাঝপথে মেশিন বিকল। কপাল একেই বলে! ইচ্ছা করল মেশিনটা ধরে কতক্ষন ঝাকাই। পরে ভাবলাম থাক দরকার নাই। পরে ভাবলাম ফোন করা যেতে পারে মেশিনের ব্যাপারে। কপাল আর কি! মোবাইলের চার্জ পুরো শেষ। মোবাইল পুরো বন্ধ হয়ে গেছে। কোনভাবেই চালু হচ্ছে না। ব্যাটারী বের করে কিছুক্ষণ ঘষলাম নিজের হাতের তালুতে যদি একটু কিছু হয়। আমার করার কিছু ছিল না......... না গো......... দেখলাম মোবাইল চালু হল (যাক কাজ হইছে) ভাবলাম এই মেশিনের ব্যাটারে কল না দিয়া শুভ্ররে একটা কল দেই আগে। এইটা বেশী জরুরী। দিলাম কল। বলে "গ্রাহক অগম্য এলাকায় অবস্থিত"। আবার চার্জ শেষ। চার্জার কোন ব্যাগে আছে কে জানে। বাবা মা লাগেজ গুছিয়ে দিয়েছে। আমি দেখিও নাই উনারা কোথায় কি রাখছেন। শুধু বলেছিলাম চার্জার মেইন লাগেজে দিয়ে দিতে। কে জানে কোন চিপায় পড়ে আছে চার্জার বাবাজী। ভাবলাম দুই তলায় গিয়ে লাউঞ্জে বসে খোজা যাক হালকা পাতলা। দিলাম দুই তলায় পাড়ি। খুজে বের করলাম ইন্ডিয়ান রেষ্টুরেন্টটা। রেষ্টুরেন্টের সামনেই বসার লাউঞ্জ। একটু গুছিয়া বসলাম। রাত প্রায় সাড়ে এগারোটা। চার্জারটা খোজার চেষ্টা চালালাম। কিন্তু পেলাম না। বাসায় না জানি কি টেনশন করছে! আমি শুভ্রর অপেক্ষায় বসে আছি।


বসে আছি বসে বসে আছি বসে আছি...............

হারামজাদার কোন খবর নাই। ঐদিকে আমার ঘুমে অবস্থা কাহিল। মানুষের সবচেয়ে বড় নিরীহ শারীরিক কষ্ট আমার মতে টয়লেট চেপে রাখা। এর পরেরটাই সম্ভবত ঘুম চেপে রাখা। এক মগ কফি কিনলাম, ব্লাক কফি। চিনি, দুধ, ক্রীম সব বর্জিত। তারপরেও দেখি ঘুম বাবাজী যায় না। বিমানে আমার কোনকালেই ঘুম আসে না। টানা ২৪ ঘন্টার উপরে হয়ে গেছে না ঘুমিয়ে। তার উপরে এই ভ্রমণের ধকল।

বসে আছি তবু আমার দুস্তের দেখা নাই। হারামজাদার জন্য যে কষ্ট করে আমি বসে আছি এই কষ্টটা কোন রুপবতীর পিছনে খরচ করলে এতক্ষণে একটা প্রেমের মহাকাব্য হয়ে যেত। মনে আছে কিনা আপনাদের জানি না, একবার এক জাপানীজ মহিলা বাংলাদেশে এসে পড়েছিলেন তার স্বামী সন্তানের খোজে। সে কি প্রেম কাহিনী। এইসব জীবনের মহাকাব্য এখনও দেখা যায় বলেই হয়তো এখনও পৃথিবীটা সুন্দর।

হারামির খবর নাই। আমি নিশ্চিত আমার বাসায় ইতিমধ্যে গোলযোগ আরম্ভ হয়ে গেছে। আশঙ্কা পরে সত্যি হয়েছিল। মা সারারাত ভরে কেদে কেটে বুক ভাসিয়েছে। আমার মা পারলে আমাকে পেটের ভেতর ভরে রাখে। এখনও মায়ের হাতে খাই। আসলে আমি আমার মায়ের শরীরের একটা অংশ। তাঁর শরীরের এই অংশটির প্রতি তার মাত্রাহীন ভালবাসা।

টানা সাত ঘন্টা বসে থাকার পর সাদা সাহেবের আগমন ঘটিল। এসেই বলে দোস্ত তুই ফোন ধর। তোর বাসা থেকে ফোন দিতাছে আমার মোবাইলে বারবার। আমি ভয়ে ধরতাছিনা। আমি বলি তুই এইডা একটা কাম করলি। তুই জানস আমি এই এয়ারপোর্টে বইসাই আজকে পাচশ রুবলের কফি খাইয়া ফালাইছি। ও বলে দোস্ত মাফ কর। আমার মারাত্মক সমস্যা ছিল। তাই আসতে পারি নাই। এখন তাড়াতাড়ি চল, ট্যাক্সী নিয়া আইছি, নীচে ট্যাক্সী দাড়া করাইয়া রাইখা আইছি, ১৫ মিনিটের বেশী দাড়া করাইয়া রাখা যায় না, জরিমানা করব তাইলে। আমি কিছু বলার আগেই ট্যাক্সী ড্রাইভার আর শুভ্র মিলা আমার লাগেজ নিয়া দৌড়ানি আরম্ভ করল সময় শেষ হওয়ার ভয়ে। বলে, দুস্ত যা কথা গাড়ীতে কইস। এখন চল।

বাসার কল ধরলাম। বাবা মা দুইজনেই শুভ্রর উপর রেগে আগুন। অ এত দেরী করল কেন। আমারে বলতেছে তোর আর ওর ফ্লাটে যাওয়ার দরকার নাই। তুই সোজা ষ্টেশনে চলে যা। এত কষ্ট যখন করছিস তখন আরেকটু কর। আমি বলি ঠিক আছে, ঠিক আছে। আমি বললাম তোমারা মোবাইলের চার্জার কই রাখছ? উনারা বলে মনে হয় তোর কাধের ব্যাগে। আমি বলি কানবা না কেন তোমারা। চার্জারটা পাইলে আমি তোমাদের একটা খবর দিতে পারতাম। তাইলে আর এত কান্নাকাটি করা লাগত না। যাই হোক মনটা খারাপ হয়ে গেল। শুভ্র বলে দুস্ত আমার মালিক আসলে একট বানচোত। হারামীরে এত কইলাম আমার এক ভাই আইব এয়ারপোর্টে আমারে একটু ছুটি দেন। কিন্তু আমারে উলটা কয় তাইলে যায় সমস্যা নাই, তবে কালকে থেকে আর আসার দরকার নাই। বঝলাম ওর অবস্থা। বললাম তুই মোবাইল ধরলি না কেন। বলে দুস্ত আমার রেষ্টুরেন্ট মাটির নিচে। আর সিম ব্যাবহার করি এক মাক্ষুইন্দ্যা কোম্পানীর। নেটওয়ার্ক নাই। খালি বংলাদেশে সস্তায় কথা বলা যায় দেইখা এই সিমডা ব্যাবহার করি। আমি বুঝলাম ওর অবস্থা। কইলাম ঠিক আছে যা। বুঝলাম।

মস্কো নিয়া একটা কথা আছে। মস্কো চোখের পানিতে বিশ্বাস করে না। অর্থাৎ এখানে দয়া মায়ার কোন স্থান নেই। আজকে চাকরি গেলে ও কালকে কি করবে? এর থেকে আমার সাত ঘন্টা বসে থাকা তেমন কোন ব্যাপার না।

এই শুভ্রও আমার সাথে এক বিমানে আসছিল রাশিয়ায়। ডাক্তারী পড়তে। স্কলারশীপেই আসছিল। ওর পকেটে সম্বল ছিল দুই ডলার। বাড়ীর অবস্থা তেমন ভাল না। থাক আরেকদিন ওর কথা বলব। সেইটা আরেক কাহিনী জীবনের। জীবনের আরেকটা দিক। সংগ্রামের দিক। হতাশা আর আশাভঙ্গের দিক। মাঝে মাঝে মনে হয় সব লাত্থি মাইরা ভাইঙ্গা ফালাই।

চলবে...............
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৪১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×