somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবজাব কথা-২

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুভ্রর ফ্লাটে গেলাম। তিন রুম আর একটা রান্নাঘর নিয়া ফ্লাটটা। প্রতি রুমে তিনজন করে থাকে। ও বাদে বাকী সবাই পাকিস্থানী। আসলে আফগানী। পাকিস্থানের পার্সপোর্ট নিয়া আসছে। আফগানিস্থানের যে অবস্থা তাতে মনে হয় পাসপোর্ট বানিয়ে আরেক দেশে আসা কঠিন। তাই পাশের ফ্রী দেশ পাকিস্থানের উপর দিয়া ওরা কাম সারছে। কথা বলে ধারণা সত্য প্রমাণিত হল। আসাদ, হুমায়ান, আলী ভাই, আলী ভাইয়ের ছেলে সহ আরো কয়েকজন আছে। সবাই ছিল না। অনেকে আজে চলে গেছে। আলীভাই আসলে ফ্লাটটা ভাড়া নিয়েছে। তারপর এদেরকে ভাড়া দিয়েছে। এখানে এটা সাধারণ চিত্র। আলী ভাই ট্যাক্সী চালায়।

আমার স্বভাবমত আলাপ করতে লাগলাম ওদের সাথে। আফগানিস্থানের অবস্থা আসলেই জঘন্য। মানুষজন চরম দরিদ্র। পাকিস্থানে এরা এমনিতেই ঢুকে পড়তে পারে। কোন সমস্যা হয় না। সেই আদ্যিকাল হতেই আফগানিস্থানের অবস্থা এইভাবেই চলছে। সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা, কে জানে এরপর আবার কে আসে। আমার মনে হয় দেশটার ভৌগলিক অবস্থাই এই জন্য দায়ী। সামাজিক বিজ্ঞান বইয়ে পড়েছিলাম, পাহাড়ী অঞ্চলে অপরাধ বেশী হয়। এরাও দেশে ফিরে যেতে চায়। তবে তার আগে ভাল মত টাকা জমাতে হবে। বেশীরভাগেই ইচ্ছা দুবাই চলে যাবার। ঐখানে আয় বেশী। একেকটা আসলেই পাঠান। বিরাট দেহ। তবে কেউ কেউ আবার বাংলাদেশের রবিউল। ভালই লাগে বিচিত্র জাতের মানুষ দেখতে।

সারাদিন ঘুমালাম। দেশ থেকে আনা কিছু খাবার আমি আর শুভ্র মিলে খেয়ে শেষ করে ফেললাম। ওর জন্য আনা প্যান্ট, টি শার্ট, জুতা ওকে দিলাম। খুব খুশী হল। রাত দুইটার সময় আমার ট্রেন। আলী ভাই রাত সাড়ে বারোটার দিকে আমাকে নিয়ে ষ্টেশনে রওয়ানা দিলেন উনার ট্যাক্সীতে করে। নামলাম রাতের শহরে। ঘন্টাখানেক লেগেছিল ষ্টেশনে পৌছাতে। একটা ইংরুশ (ইংরেজী+রুশ) গান আছে, মস্কো কখনও ঘুমায় না। কথাটা আসলেই সত্য। এই এত রাতেও যে পরিমান গাড়ী রাস্তায় চলাচল করছে আর মানুষ ঘুরে বেড়াচ্ছে তাতে মনে হয় এই শহর আসলেই কখনই ঘুমায় না। পুরানো বাড়ীঘর আর নতুন বহুতলগুলোর ভীড়ে রাতের মস্কো আসলেই অপূর্ব। মস্কোর নদী, তার ওপরের ব্রীজ, সেই ব্রিজে দাঁড়িয়ে থাকা একটি জোড়ার নদী দেখা আর সেই সাথে আলী ভাইয়ের গান নির্বাচন! গানের সাথে আলোকজ্জ্বল মস্কোর রাস্তা, পুরানো আলোকজ্জ্বল টাওয়ার, এক অপূর্ব অনুভূতি। আগে কখনও রাতের মস্কো দেখিনি। এইবার দেখলাম, এই এক ঘন্টা ট্যাক্সীতে যেতে যেতে। মস্কো স্টেট ইউনিভার্সিটির টাওয়ার, সংলগ্ন বিরাট এলাকা দেখে মনে হল এইখানে পড়তে পারলে কতই না ভালো হত। যাই হোক আমি এক ফকিরা, থার্ড ক্লাস ছাত্র। ফকিরা, থার্ড ক্লাস ছাত্রর মতই থাকি। কুত্তার পেটে পরে ঘি হজম হবে না। নিজেরে সান্তনা দিলাম। তবে ঠিক করলাম যে করেই হোক একবার মস্কোতে আসতে হবে কিছুদিন ঘোরার জন্য। এখানকার রাস্তাগুলোতে ঘুরেও শান্তি। একসময় ষ্টেশনে পৌছে গেলাম। সেই পরিচিত ষ্টেশন। আলী ভাইয়ের হাতে দুইশ রুবল ধরিয়ে দিলাম বকশিস হিসেবে, যদিও শুভ্র হারামী নাকি আগেই ভাড়া দিয়ে ফেলছে কখন জানি। উনি আমাকে সারা রাস্তা গাইডের মত বুঝিয়ে দিচ্ছিলেন কোনটা কোন যায়গা। উনার কাছ থেকে বিদায় নিয়ে ষ্টেশনের ভিতরে ঢুকলাম। সেই পরিচিত ষ্টেশন। ষ্টেশনের ভেতরে লেনিনের একটা আবক্ষ মূর্তি, আর বিরক্তিকর একটা জায়ান্ট স্ক্রীন যা সবসময় কয়েকটা ফালতু বিজ্ঞাপন দেখিয়ে আসছে সম্ভবত সেই ১৯৫৩ সাল হতে। এই একই বিজ্ঞাপন আমি সবসময় দেখছি যতবার এখানে এসেছি।

মস্কো স্টেট ইউনিভার্সিটির উৎসব

এরপর আর কি। ষ্টেশনে অপেক্ষা। ট্রেন আসল। টিকিট, পাসপোর্ট দেখিয়ে ট্রেনে উঠে মালপত্র গুছিয়ে রেখে, বিছানা ঠিক করলাম। তারপর ঘুম। সকালে আসলাম আমার ঠিকানায়।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৪১
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×