আপনাদের কি ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা মনে আছে? মনে আছে গান্ধীর অসহযোগ আন্দোলনের কথা। আমদের অনেকেই তখন ভালো ভালো চাকরী করত বেনিয়াদের কোম্পানীগুলোতে। অনেক পরিবারের ছিল সুখ, স্বাচ্ছন্দ। তারা চাকরী করে ভালোই চালাচ্ছিলেন তাদের পরিবার। অনেকেই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। কিন্তু স্বাধীনতার ডাকে তারা সেই চাকরী নামক সোনার শিকল ছিন্ন করে এসেছিলেন। আমরা কি আরেকবার আমাদের দেশটাকে বেনিয়াদের হাতে তুলে দিব? একটা বইতে (নাম লেখক কিছুই মনে নেই) পড়েছিলাম এমন এক স্কুলশিক্ষকের কথা। যিনি দেশের জন্য সোনার শিকল ছিন্ন করে এসেছিলেন। ঘরে ছিল তার সোমত্ত কয়েকটি মেয়ে, যাদের বিয়ে দেওয়া ছিল অত্যন্ত জরুরী। তিনি পরবর্তীতে হয়েছিলেন স্কুল শিক্ষক। মেয়েদের বিয়ে দিতে গিয়ে পড়েছিলেন চরম কষ্টে। তার প্রতিষ্ঠান যারা চাকরী ছাড়েনি তারা ততদিনে গাড়ী, বাড়ীর মালিক হয়ে গিয়েছিল। তিনি হতে পারেননি। কিন্তু তবুও দেশের জন্য তিনি এ ত্যাগ স্বীকার করেছিলেন। একসময় এ দেশে মানুষ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করত। স্কুল, কলেজ নিজেরাই বর্জন করত। কারণ সবার আগে নিজের দেশ। মাথাই যদি না বাচল তবে পায়ের সুরক্ষা নিয়ে চিন্তা করে লাভ আছে? আসেন আগে আমরা মাথা বাচাই। আগে নিজেদের রক্ষা করি ভবিষ্যতের অন্ধকারময় দিন হতে। প্রাকৃতিক শক্তি রক্ষায় সব দেশ এখন তৎপর। পারলে অন্য দেশ থেকে আমদানী করে তবুও নিজের দেশেরটা খরচ করে না। কেন করে না? কেন করে না? এত পরও কি আমাদের ভাবতে হবে? আপনি কার চিন্তা আগে করেন? আপনার নিজের নাকি আপনার সন্তানের? আপনি আপনার সন্তানকে কোথায় রেখে যাচ্ছেন?
খালেদা না, হাসিনাও না, এরশাদও না, নিজামী মুজাহিদও না, আপনার নিজের জন্যই আপনি একবার ভাবেন। আজকে আপনার একদিনের জন্য কষ্ট ভোগ করতে হবে, কিন্তু এর বিনিময়ে আপনি রেখে যাচ্ছেন সুন্দর আগামী। আমরা আর কতদিন নগদ লাভের আশায় সব বিক্রি করে দিয়ে শূন্য ঘর নিয়ে বসে থাকব?
আসুন আবার ফিরিয়ে আনি আমাদের সেই স্বতঃস্ফূর্ত হরতাল, যা হবে আমাদের অধিকারের হরতাল, সত্যিকারের হরতাল, নিজেদের রক্ষা করার হরতাল।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



