somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্যরকম আপনজন-১

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনজন বিষয়টা খুবই অনিশ্চিত। কে যে কার আপনজন তা বোঝা অত্যন্ত কঠিন। ভাই ভাই আপন হয়না। ভাই বোন আপন হয় না। এমনকি পিতা পুত্রও আপন হয় না। আবার দেখা যায় অপরিচিত একজন, যার সাথে মূহুর্তের পরিচয় সেই আপন হয়ে ওঠে। আমার এক খালা সবসময় আমাকে আর আমার মাকে শোনাতেন, "বিপদ-আপদে আপনজনই ভরসা। এই যেমন আমি তোমাদের আপনজন।" বিপদের সময় উনি উলটা দৌড় দিয়াছিলেন। যাই হোক মানুষের গীবত করাটা ঠিক না। তা আমার কিছু অন্যরকম আপনজনের কথা বলি। যাদের সাথে আমার মোটেও রক্তের বা আত্মীয়তার সম্পর্ক নেই।

প্রথমেই স্মরণ করছি কমলা ফুফুর কথা। উনি আমাদের কারখানায় কাজ করতেন। আমাদের কারখানাটা একটা পরিবারের মত ছিল। কত জাতের মানুষ যে দেখেছি ছোটবেলায়! কমলা ফুফু ছিলেন তাদেরই একজন। আমার মাকে উনি ভাবী ডাকতেন আর বাবাকে ডাকতেন ভাই। আমার বাবা মা মিলে কারখানা চালাত। আমার মা ছিলেন হয় সবার ভাবী বা খালা। আমি তখন ভালই ছোট। মানে তখনও নিজে নিজে বাথরুমের পর ছুচু করতে পারি না। মা না থাকলে কমলা ফুফু আমাকে ছুচু করিয়ে দিতেন। আমি প্রায়ই কমলা ফুফুর শাড়ীর আচল ধরে টানাটানি করতাম। আমাকে কোলে নিতেন। আমাদের কারখানা একসময় ব্যাবসায়িক বিপর্যয়ের মুখ দেখে। অনেকেই তখন চাকরী ছেড়ে চলে যায়। কিন্তু ঐযে বললাম আমরা ছিলাম একটা পরিবারের মত। তাই অনেকেই প্রায়ই আসত আমার মায়ের সাথে দেখা করতে, দু চারটা সুখ দুঃখের কথা বলতে, কিছুক্ষন খাজুইরা আলাপ করতে। কমলা ফুফু আমাদের কারখানা ছেড়ে একটা চানাচুর কারখানায় চাকরী নেন। আমার ছোটবেলাটায় আমি অনেক দেশীয় শিল্প উদ্যোক্তাকে দেখেছি দেশীয় পণ্য উৎপাদনে তাদের শ্রম দিতে। আমার মতে সেই সময় ছিল একটা স্বর্ণযুগ। বিসিক শিল্প নগরী প্রতিষ্ঠার ফলে একরকম বিপ্লব ঘটে। দেশীয় পণ্য উৎপাদনে এক নতুন উদ্যোমের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত এটা ধরে রাখা যায় নি। একে একে উদ্যোক্তারা হারিয়ে যায়। বিদেশী পণ্যের সয়লাব ঘটে। সত্যি বলতে আমি যদিও ছোট ছিলাম খুব কিন্তু আমার পারিপার্শ্বিকতার কারনে অনেক কিছু বুঝতে শিখেছি। এখনকার যুগটা হয়ে গেছে চাকরীর যুগ। সাহসী উদ্যোক্তা এখন আর পাওয়া যায় না। কারন এখন নতুনদের জন্য ব্যাবসা মানেই লোকসান। তাই সবাই ইঞ্জিনিয়ার ডাক্তার হতে ব্যাস্ত। একটা চাকরী, একটা ফ্লাট, একটা বউ, দুটো বাচ্চা, একটা গাড়ী, বাচ্চাদের ভাল স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠান। এই গন্ডীতে আবদ্ধ হয়ে পড়ছে অনেকে। রোদ বৃষ্টি মাথায় করে, দিনে রাতে না ঘুমিয়ে, একটা ইটের গাথুনী দিয়ে, তার ভেতর যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করে, পণ্য উৎপাদনের যে কি আনন্দ তা যে করেছে সেই জানে। মূল সুর হতে ইতিমধ্যে কয়েক মাইল সরে এসেছি। যা বলছিলাম, কমলা ফুফুর কথা। কমলা ফুফু তখন এক উদীয়মান চানাচুরের কারখানায় কাজ নিয়েছেন। আমাদের বাসায় যখনি পারতেন, অন্তত মাসে একবার হলেও আসতেন। আপনাদের সেই আমলের টিফিন বক্সের কথা মনে আছে কিনা জানিনা। গোল গোল টিনের বাটি। একটা খাচা। সবার উপরের বাটিটার ঢাকনায় একটু গর্ত লবন রাখার জন্য। ফুফু আমার জন্য সেই সবার উপরের বাটিটায় করে চানাচুর নিয়ে আসতেন। আমি রাস্তা দিয়ে জঙ্গল দিয়ে ঘুরতাম আর চানাচুর খেতাম। আমাকে কোলে নিতেন। আমি তার আচল ধরে টানাটানি করতাম। সবুজ রঙ্গের একটা শাড়ী প্রায়ই পরতেন ফুফু। মাঝখানে একবার উনার শরীরে পানি এসে যায়। অসুস্থ হয়ে পড়েন। তখন অনেক ফুলে গিয়েছিলেন ফুফু। এরপর সুস্থ হয়ে উনি আবার আমাকে কোলে নেন। আমি ভাবি যাক কমলা ফুফু আমাকে ছেড়ে চলে যায় নাই। আমার শিশুমন আনন্দে নেচে ওঠে। শিশুরা আপনজনের ক্ষেত্রে খুবই স্বার্থপর!
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৩২
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×