somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লাকমেইল

২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকনামী আমার চিরসঙ্গী। বাংলা সিনেমার বদৌলতে গেদাকালেই আমি মোটামুটি বুঝে গেছি ছেলে মেয়ে কিভাবে প্রেম ভালবাসা করে, কখন কি প্রশ্নের জবাবে কি বলতে হয় ইত্যাদি ইত্যাদি। আমার চাচাতো, ফুফাতো ভাইয়েরা মাঝে মাঝে আমাদের বাসায় বেড়াতে আসত। আমার বান্দরামী শয়তানীর জ্বালায় তারা বাঁশের ডগায় থাকত। উনারা কেউ আসলেই আমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে অপেক্ষা করা যে কখন ওরা বাইরে ঘুরতে যাবে। আমি এই সময়টা সুবোধ ভদ্র ছোটমানুষ বালক। ব্যাস তারপর পুরা জেমস বন্ড ফেইল গোয়েন্দা তল্লাশী চালানো হত তাদের ব্যাগে। খুব সাবধানে কাজটা করতাম যাতে বুঝতে না পারে যে কেঊ তাদের ব্যাগ হাতিয়েছে। উনারা পুলাপান মানুষ। আঠারো থেকে বাইশ বছর বয়স। বয়সের দোষ সবারই আছে। আর এই সব দোষের জিনিস সবাই সাথে সাথে রাখে। তাই একটু খেয়াল করলেই আমার হাতে কিছু জিনিস এসে যেত। আমার কাজ অর্ধেক শেষ। এরপর শুধু মজা। মানুষকে নাকে দড়ি দিয়ে ঘুরানোর যে কি মজা তা যে পেয়েছে সেই জানে। মনে করুন আমার এক ফুফাতো ভাইয়ের সাথে ঘুরতে বের হলাম। আমার ঘোরাঘুরির বদভ্যাস ছিল প্রচন্ড ছোটবেলায়। একবার বাড়ী থেকে বের হলে আসার নাম নিতাম সূর্য ডুবে অন্ধকার হয়ে আকাশে চাঁদ উঠার পর। তা ফুফাতো ভাই বিকালে কিছুক্ষণ ঘুরে বলল চল বাসায় ফিরি। আমি বলি, নাহ! ঐদিক দিয়ে আরেকটু ঘুরে যাই। তর্কে না পেরে একসময় উনারা বলত, তাহলে তুমি ঘুর, আমি যাই। আর আমি তখনই আমার অস্ত্র বের করতাম। বলতাম, ভায়া আমার কাছে একটা জিনিস আছে। আপনার খুব দরকারী। জিনিসটা দেখতে এইরকম এইরকম। ডাইরেক্ট বলতাম না যে আমার কাছে আপনার এইটা আছে। আকার ইঙ্গিতে বুঝাতাম যে তোমার এই জিনিস আমার কাছে আছে। আসলে ব্লাকমেইলের এইটা একটা আর্ট। ডাইরেক্ট বলে দিলে কোন রস থাকে না। কবিতার মত ঘুরিয়ে পেচিয়ে বলতে হয়। তাহলে কাজ হয় বেশী। ভিক্টিমের উপর মানসিক চাপ পড়ে বেশী। আমি এই চাপে ফেলে মানসিকভাবে দূর্বল বানাতাম উনাদের। তারপর বলতাম, বাবাকে বা মাকে আপনার এই জিনিসটা দেখাব বলে ঠিক করেছি। এইসব করা ঠিক না। আপনার সংশোধন হওয়া দরকার। এটা আমার নৈতিক দায়িত্ব ( বাংলা সিনেমা থেকে শেখা )। এরপর আমি যা বলতাম তাতেই রাজী। উনাদের শুধু একটাই অনুরোধ,"বাবু, ভাই প্লীজ এই কাজটা কইরো না। জিনিসটা আমারে দিয়া দেও। তুমি যা বলবা আমি তাই শুনব।" আমি বলতাম, "ঠিক আছে বাবা মাকে দেখাবো না, কিন্তু আপনাকে দেয়া যাবে না। কিছু প্রমাণ আমার হাতে রাখতে হবে। যা বলি শোনেন। আপনার কোন টেনশন নাই।" উনারা আর কি করবেন! বাধ্য হয়ে রাজী। মানুষকে চাপে ফেলার মজাটা জটিল। ব্লাকমেইল আসলে একটা আর্ট। একটা মহান শিল্প। কি সুন্দরভাবে আপনি একজনকে নিয়ন্ত্রণ করছেন। ভাবতেই ভাল লাগে। আমার ভয়ে উনারা এইসব জিনিস ব্যাগে গোপন কুঠুরী বানিয়ে রাখত। তারপরো ধরা খেত। এরপর আমাদের বাসায় এসে লুকিয়ে লুকিয়ে ব্যাগ থেকে বের করে কোন এক গোপন জায়গায় লুকিয়ে রাখত। কিন্তু আমার এলাকায় আমার সাথে লুকোচুরি করে কোন লাভ নাই। প্রতিটা সাম্ভাব্য গোপন জায়গা আমি জানি। ঠিকই জিনিস বের হয়ে আসত সেখান থেকে। মোদ্দা কথা আমার অত্যাচারে অতিষ্ঠ ছিল উনারা। ঘুরিয়ে প্রাণ অতিষ্ঠ করে দিতাম একেকজনের।

ক্লাস ফাইভে পড়ি তখন। একবার আমার এক ফুফাতো ভাইয়ের কিছু প্রেমপত্র আর উনাকে ফেরত দেই নাই। কারণ দূরদর্শী চিন্তা করে দেখলাম, কিছু জিনিস এখনই রেখে দেওয়া ভাল। ভবিষ্যতে কি হয় কে জানে। ভবিষ্যতে উনাকে কাবু করার আর কিছু নাও পেতে পারি। তাই যদি এই প্রেম পত্রগুলো রেখে দেই তাহলে উনাকে ভবিষ্যতে সংসারে অশান্তির ভয় দেখিয়ে ব্লাকমেইল করা যাবে ( পুরা বাংলা সিনেমার ভিলেন ষ্টাইলে চিন্তা ভাবনা )। তাছাড়া প্রেমপত্র আছে তিনটা। তিনজনের কাছে লেখা। যদিও উনি এদের মধ্যে একজনকে বিয়ে করেন তারপরও আমার হাতে দুইটা অস্ত্র থাকবে। তাই উনার শত কাকুতি মিনতি সত্ত্বেও ফেরত দিলাম না। জিনিসগুলো সবসময় পকেটে নিয়ে ঘুরি। কারণ উনারাও ইতিমধ্যে আমার সাথে ঘুরে ঘুরে বাটপারী শিখে গেছেন অনেকটা। একসময় উনি চলে গেলেন বেড়ানো শেষ করে। আমি তারপরো জিনিসগুলো পকেটে রাখি। কারণ মা কিংবা ছোটবোনের হাতে পড়লে খবর আছে। একদিন স্কুল থেকে এসে প্যান্ট শার্ট ছেড়ে গোসল করতে গিয়েছি। গোসল শেষে বের হয়ে দেখি মা ডাকছে। মা কাপড় ধোয়ার জন্য যখন ময়লা কাপড় জড়ো করতেন তখন প্রত্যেকটা কাপড়ের পকেটে হাত দিয়ে দেখতেন টাকা আছে কিনা। কারণ প্রায়ই পকেটে টাকা থাকে আর ধোয়ার পর ল্যাবড়া ছেবড়া অবস্থায় টাকাগুলো বের হয়। আমার কপালের ফের ঐদিন হঠাৎ করেই মা কাপড় ধোয়া শুরু করেছেন। অথচ স্কুল থেকে ফেরার সময়ও কোন লক্ষন দেখিনি কাপড় ধোবার। আমি মায়ের কাছে যেয়ে দেখি উনি চিঠিগুলো পড়ছেন...............
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৪১
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×