somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুন্ডামীর রাজনীতি

৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা খুব ভদ্র লোক। আমরা কোন খারাপ কাজ করিনা। আমাদের সন্তানেরা নিয়মিত স্কুলে যায়, পড়াশোনা করে, সন্ধ্যার আগে বাসায় ফিরে এসে পড়তে বসে। আমরা যত্নসহকারে নিজের বউ বাচ্চা লালন পালন করি। কোন রকম ভেজাল কাজে তাদের জড়িত হতে দেই না।

আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে খুব চিন্তিত। দেশকে আমরা অনেক ভালবাসি। বিভিন্ন রাজনৈতিক দল দেশটাকে নষ্ট করে দিচ্ছে বলে আমরা নিয়মিত তাদের দোষারোপ করি। আমরা ভাবি, আমি এত ভাল লোক অথচ প্রধানমন্ত্রী এত খারাপ কাজ করে কেন। তাদের দলের লোক এত গুন্ডামী কইরা ঘুইরা বেড়ায় কেন। আমরা নিয়মিত তাদের চৌদ্দ গুষ্টি উদ্ধার করি বিভিন্ন ন্যায়নীতি, জ্ঞানগর্ভ আলোচনা সমালোচনা কইরা।

কিছুক্ষণ আগে দেখলাম একজন পুষ্টাইছে আম্বা ছাট্র লীগের পিরোজপুরের ধর্ষন কাহিনী নিয়া। এখন আমরা এটার সমালোচনা করব। আম্বা ছাট্র লীগকে একগাদা গালি দেব। কেউ কেউ প্রধানমন্ত্রীরে গালি দিবেন। তারপর কিছুক্ষন পরেই আমরা নতুন একটা কবিতা পুষ্ট নিয়ে ব্যাস্ত হইয়া পড়ব।

আচ্ছা বলেনতো স্বাধীনতার পরে আজ পর্যন্ত যে দলই ক্ষমতায় আসছে সেই দলের ছাট্রড়া এই কাহিনী করতাছে, পত্রিকায় তা ছাপা হইতাছে, আমরা রুটিনমাফিক তার সমালোচনা চালাইতেছি। কামের কাম কিছুই হইতাছে না, মাঝখান দিয়ে একটা পরিবারের উপর চরম গ্লানি নাইমা আসতাছে। পনেরো কোটি মানুষের দেশে চারজন মানুষের একটা পরিবার নিয়া মাথা ঘামানোর সুযোগ এবং সময়কাল খুবই কম আর কিছুক্ষণ পরেই সেটা বিস্মৃত হইয়া যায়। আমাদের চাকরী আছে, ব্যাবসা আছে, পড়ালেখা আছে। জীবিকার সন্ধানে আমাদের প্রতিনিয়ত দৌড়ের উপ্রে থাকতে হয়। তাই কোন জায়গার কোন পিরোজপুরে কি ঘটল তা নিয়ে পাচ মিনিটের বেশী মাথা ঘামানির সময় আমাদের নাই। নিজের কাম বাদ দিয়া মাইনসের কাম নিয়া পইড়া থাকলে পেটে ভাত জুটব না। যার যার বুঝ সে সে বুঝ। আগে জান বাচাইয়া নেও। জীবনের প্রধান মৌলিক চাহিদা খাদ্যের যোগান আগে কইরা নেও। তারপরে একটা সুন্দর শার্ট কিন, ভাল বাসা দেখ যেখানে পানি আর গ্যাস সাপ্লাই আছে, এরপরেও যদি হাতে কিছু টেকা থাকে তাইলে শপিং করতে বাইর হও। অথচ আমরা নিজেরা যখন স্বীকার হই এমন পরিস্থিতির তখন সব নীতিবোধ আমাগো মাথায় আইসা ভর করে। কারো মা বোন যখন এইরকম নির্যাতিত হবে কেবল তখনই সে বুঝবে যে সে নিজের ভাত যোগাড় করতে কি পরিমান ব্যাস্ত ছিল যখন এই পনেরো কোটির একজন মানুষের ( যারে সে জীবনে দেখেও নাই ) মা বোন নির্যাতিত হইছিল।

আমরা উন্নত জীবনের আশায় সব কিছু ছাইড়া দিয়া নিয়মিত নিজের পড়াশোনা, চাকরী, ব্যাবসা নিয়া এমনই ব্যাস্ত থাকি যে কেডা কি করল তা দেহার সময় আমাগো নাই। কারণ আরেকজনেরটা দেখতে গিয়া নিজের বারোটা বাজানির মত বেকুব আমরা না। যার যার বুঝ সে সে বুঝ।

এই যে আমরা এইভাবে ভাল মানুষ হইয়া ব্যাস্ত থাকি এতে আমাদের কি কি লাভ হয়?

লেখাপড়া কইরা আমরা চাকরী পাই না। দেশের অর্থনৈতিক অবস্থারে গাইলাইয়া, অর্থমন্ত্রীর চৌদ্দ গুষ্টি উদ্দার কইরা হতাশ হইয়া বইয়া থাকি। বেকারত্বের যন্ত্রণা বুকে নিয়া, ভালবাসার (!) পাত্রীর বিবাহ দেখি আরেকজনের লগে। দুয়ারে দুয়ারে ঘুরি আর দেহি সবখানেই মামা চাচার দৌরাত্ম।

ব্যাবসা শুরু করি। শুরুতেই এলাকার রংবাজ গুরুরে নজরানা দেই। তারপর কোনমতে টাইনা টুইনা মাস চলে যদি ঠিকমত কাষ্টমাররে ভজাইতে পারি। আর নয়তো লালবাত্তি জালাইয়া ঘুড্ডি উড়াইয়া দেই।

নিজের মা বোনের সম্মান রক্ষা করতে পারি না। সন্ত্রাসীর আঘাতে আহত ভাইরে নিয়ে হাসপাতালে দৌড়াই। পুলিশের কাছে গেলে দেহি হেরা ঝিমাইতাছে। ( একটা কথা খুব বহুল প্রচলিত, পুলিশের লগে দেহা করতে হইলেও পাচশ টেকা থাকন লাগে )। পুলিশের চৌদ্দ গুষ্টি উদ্ধার করি।


এহন কথা হইল এইরকম কেন হইতাছে? আমরা এত বিশৃংখল কেন? আমরা কেন পদে পদে আমাদের দ্বারাই বাধার সম্মুখীন হই? ঐ পুলিশ কি আমাদের মতই একজন না? ঐ ছাত্রলীগ ওয়ালা কি আমাদের মতই একজন না? নাকি হেরা আরেক দেশ থিকা আইছে? আওয়ামী বি এন পি কিভাবে টিকে এই পনেরো কোটির কাছে, যদি এই পনেরো কোটিরে তারা ক্রমাগত আইক্যা বাশ দিয়া থাকে , যদি এই পনেরো কোটির অনাস্থা থাকে তাদের উপরে? অনেকে বলবেন, শিক্ষার অভাব। হ আসলেই শিক্ষার অভাব। আমরা ঘরে বইসা বইসা গরু রচনা মুখস্ত কইরা শিক্ষিত হই। আর এলাকার বখাটে পুলাপান সব ছাত্রলীগ করুক। আপনি ঘরে বসে ভাল ছাত্রের মত গরু রচনা মুখস্ত করবেন, বিশাল বিদ্বান হইবেন, তারপরে এ প্লাস পিডাইবেন, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, ঢাবি, জাবি, রাবি, ডি এম সি, এম এম সি এডমিশন নিবেন, আরেকখান সিজিপিএ পিডাইবেন তারপর বৈদেশ গমন করবেন, বিশাল জ্ঞানী, বিজ্ঞানী, পদার্থবিদ, রসায়নবিদ, ইঞ্জিনিয়ার, ডাক্তার হইবেন, তারপর দেখবেন দেশে কাজ করার সুযোগ নাই, আপনার বিশাল জ্ঞান প্রয়োগ করার সু্যোগ নাই, অতএব আপনার বৈদেশের ল্যাবেই কাজ করা ভাল, কেননা জ্ঞানটা তো আর অপচয় হতে দেওয়া যায় না! আর ঐ সু্যোগে আমাগো পাড়ার কলিমুদ্দি, যে কিনা আপনের সাথেই পড়তো একই ক্লাসে, যারে কিনা ক্লাস এইটে অল সাবজেক্টে ফেল করার লাইগা স্কুল থিকা বাইর কইরা দিছিল সে ততদিনে আপনার এলাকার বিশিষ্ট ছাত্রনেতা! ছাত্রনেতা থিকা যুবদল, যুবলীগ নেতা, তারপর সে একজন পুর্নাঙ্গ রাজনীতিবিদ। কলিমুদ্দি সেই ক্লাস ফাইভ থিকাই বিড়ি খায়, ক্লাস এইটে সে দুঃখে ফেন্সি খাওয়া আরম্ভ করছিল, এখন সে বিদেশী মদ খায়। আর কান টানলে মাথা যেমন আসে তেমনি মদ খাইয়া টাল হইয়া যখন সে চিন্তা করে, আমিতো বিড়াট ক্ষমতাবান, আর আমার মত ক্ষমতাবানের যেহেতু ঐ মাইয়ারে পছন্দ হইছে তাইলে ঐ মাইয়া আমার কাছে আইতে বাধ্য। না আইলে জোর কইরা ধইরা নিয়া আয়। আগের দিনে রাজা বাদশারা হেরেম বানাইত। দুনিয়ার বিভিন্ন দসশ থিকা মেয়েদের জোর কইরা ধইরা আইনা হেরেমে ঢুকাইত। এহন আধুনিক যুগ। তাতে কি হইছে। এলাকার বিশিষ্ট ছাত্রনেতা কলিমুদ্দি তার এলাকার অঘোষিত রাজা। তাইলে তার হেরেম সঙ্গীনি পাইতে সমস্যা কোথায়।

এই যে আপনি রাজনীতি থিকা দূরে সইরা আসলেন, নিজে ভাল থাকলে এতে লাভটা হইল যে আপনি একটা খারাপ ছেলেরে দেশের বারোটা বাজানির সু্যোগ কইরা দিলেন। বাংলাদেশের রাজনীতি অবস্থা এমন যে পচা লাশের থিকাও এর দূর্গন্ধ নাকি বেশী। আপনি সেই দূর্গন্ধে গেলেন না। নিজে বাচলেন। এতে লাভ হইল সে দূর্গন্ধ আরো বৃদ্ধি পাইল আর তার তেজ আরো বাড়ল এবং সেই নতুন তেজে সে সোজা আপনের ঘরের জানালা দিয়া ঢুকল। কামের কাম কিছুই হইল না। মাঝখান দিয়া আমও গেল ছালাও গেল। অথচ আপনি যদি নিজে আগাইয়া যাইতেন তাহলে হয়তো আপনি দুর্গন্ধটা কিছুটা হইলেও কমাইতে পারতেন আপনার ভাল উদ্যোগ দিয়া। এইভাবে আর কতদিন দোষারোপ করব আমরা? আপনি শুরু করেন। হয়তো এখন সব নষ্টদের দখলে। কিন্তু আস্তে আস্তে আপনার সাথে আরো অনেকে যখন আসবে তখন ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হবে। নয়তো এহন যা আছে তাই থাকবে, কিছুই বদলাইবো না। আর যদি বলেন আপনারা নিজেরা নষ্ট হইয়া যাবেন সবাই এই রাজনীতির ভিতরে ঢুকতে গেলে তাহলে আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি আমাদের জাতিগত দোষ আছে। সেক্ষেত্রে কিছুই করার নাই।


অবশ্য এত এই যে নীতিকথা প্যাচাল পাড়লাম আমি তাতে কিছুই হইব না। কারণ আমি নিজেই ভালা না। সরিষার ভিতরেই ভূত!
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:১৪
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

×