ঢাকা-ময়মনসিংহ রোডের চরম দুরাবস্থা
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ময়মনসিংহ বাংলাদেশের একটি অতি গুরুত্ব পূর্ণ শহর। এখানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল,বাংলাদেশ এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় ,টিচার্স ট্রেইনিং কলেজ ,সিবিএমসি হাসপাতাল সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।শুধু তাই নয়,রাজধানি ঢাকার কাছাকাছি বিধায় এই শহরের গুরুত্ব আরও বেশি।কিন্তু বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রোডে যাতায়াত করা পুরোপুরি দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। শ্রীপুর-ভালুকা অংশের রাস্তা জায়গায় জায়গায় ভেঙ্গে গিয়েছে।একটু বৃষ্টি হলেই পুরো রাস্তা পানিতে ডুবে যায়।তখন বাস চালানোই অসম্ভব হয়ে দাঁড়ায়। ৩ ঘণ্টার রাস্তা পার হতে এখন কমপক্ষে ৫-৬ ঘণ্টা লেগে যায়।রেল যোগাযোগের মধ্যেও ভোগান্তির শেষ নেই।৭ দিন আগেও নির্ধারিত দিনের টিকেট পাওয়া যাচ্ছেনা। বেশিরভাগ সময়ই ট্রেন লেট থাকে।মহিলা যাত্রীদের জন্য একা একা ট্রেনে আসাযাওয়া করা অনিরাপদও বৈকি !বাস মালিক সমিতি সিদ্ধান্ত নিয়েছে যে ১৩ তারিখের ভিতরে রাস্তা ঠিক করার কাজ শুরু না করা হলে এই রোডে সব বাস চলাচল বন্ধ থাকবে।যদি তাই হয়,তাহলে ঢাকার সাথে ময়মনসিংহ-এর মত একটি গুরুত্বপূর্ণ শহরের যোগাযোগ ব্যবস্থা অনেকাংশে অচল হয়ে পরবে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি!
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১১ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন