
ছাত্র-ছাত্রী এবং তরুণদের উন্নতির লক্ষ্যে প্রতিদিন মধ্য রাতে ৬ ঘণ্টা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখার কথা ভাবছে সরকার।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিকম মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় ক্ষতি এবং তরুণদের কার্যক্ষমতা হারানোর বিষয় বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের এই ধরনের একটি চিঠি প্রাপ্তির কথা স্বীকার করেছেন বিভাগীয় সচিব সিয়াম সিকদার। খবর ডেইলি স্টারের
তিনি বলেন, “আমরা গত বছরের জেলা প্রশাসক সম্মেলনের উপর ভিত্তি করে একটি চিঠি পেয়েছি ২৭শে মার্চ”
বিটিআরসি সুপারিশ করার পর সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানা যায়।
Click This Link
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



