
রাজধানীতে ৪০% প্রাইভেট কার তার মধ্যে ১% ভিআইপি বাকি ৫৯% গন পরিবহন । অফিস টাইম ছাড়াও এখন প্রধান প্রধান স্পট , ফার্মগেট, মহাখালী ,কাওরান বাজার , শাহবাগ , গুলিস্তান বিশেষ করে মৌচাক ও মগবাজারে যাত্রীদের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে লাগে । এর মধ্যে নতুন করে আরো গণপরিবহন সংকট লাঘবে বিদেশ থেকে চার হাজার বাস আনা হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । আগামী মে মাসে এই ৪হাজার বাস বিভিন্ন রুটে যুক্ত হবে । এমনিতে যানজট আবার নতুন করে গন পরিবহনের সংখ্যা বাড়লে রাজধানীতে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে ।
রাজধানীর এই যানজট কমাতে হলে গনপরিবহন না ১ টি প্রাইভেট কার ১ জন মানুষ । এমন ও পরিবার আছে যেখানে পরিবারের ৪ জন মানুষের ৪ টা গাড়ি , বাবা এক গাড়ী করে অফিসে যায় ,মা আরেকটি গাড়ী করে পার্লারে যায় ,মেয়ে আরেক গাড়ী করে ভার্সিটি যায় , আর ছেলে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে । সেকেন্ড হেন্ড ,থার্ড হেন্ড , ফোর্থ হেন্ড প্রাইভেট কারে রাজধানী ভড়ে গেছে । ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকায় এখন প্রাইভেট কার পাওয়া যায় ,মানুষ কিনবেনা কেন ?
মাননীয় মন্ত্রী মহদয়ের কাছে অনুরোধ , গন পরিবহনের সংখ্যা বাড়ানোর পাশা পাশি ,প্রাইভেট পরিবহনের দিকে একটু নজর দেন । না হয় রাজধানীতে রাস্তায় চলাচল করা অসম্ভব হয়ে যাবে ।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



