somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবন্ধুর পেছনে থাকা মোহাম্মদ মহিউদ্দিনের স্মৃতিচারণ

১১ ই মার্চ, ২০২১ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটি জাতি ও একটি দেশ সৃষ্টি -করেছেন বঙ্গবন্ধু, যা বিশ্বে বিরল----মো মহিউদ্দন


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি জাতির জন্য একটি দেশ সৃষ্টি করতে পেরেছে, যা বিশ্বে বিরল। পৃথিবীতে অনেক দেশে, অনেক রাষ্ট্র নায়ক আছে, কিন্তু দেশ সৃষ্টি করতে এবং জাতি প্রতিষ্ঠিত করতে পারেনি কেউ। বঙ্গবন্ধুর ব্যক্তিগত চীফ সিকিউরিটি অফিসার এবং মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন। মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বাঙ্গালী জাতি যুগের পর যুগ বছরের পর বছর, শোষিত লাঞ্চিত হয়ে আসছিল। বাঙ্গালী জাতিকে সেখান থেকে মুক্তির পথে নিয়ে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন স্বাধীন বাংলার প্রণয়ন, কিন্ত সেটা বাংলা বিহার উড়িষার, বাংলাদেশের না। বাংলাদেশকে সৃষ্টি করেছে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। গতকাল বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখার সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, যদি বাঙ্গালী জাতিকে শোষন না করতো। আমাদের সম্পদ লুট করে না নিতো, জাতিকে যদি কষ্ট না দিতো, জাতির অধিকার কেড়ে না নিতো, আমাদের জাতিকে লুন্ঠন না করতো, আমাদের মূল্যায়ন করতো, আমাদের বাংলা ভাষাকে কেড়ে নিতে না চাইতো, তাহলে তো আর কিছুই হতো না।
বাঙ্গালীর সব কেড়ে নিতে চেয়েছিল বলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাঙ্গালী জাতির অধিকার আদায়ের লক্ষ্যে, বাঙ্গালী জাতিকে যাতে লুন্ঠন না করতে পারে। আমাদের ভাষা কেড়ে নিতে না পারে সেই লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” শব্দের মধ্য দিয়ে।
মোহাম্মদ মহিউদ্দিন স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, জীবনের অধিক সময় তিনি জেলে কাটিয়েছেন শুধু জাতিকে প্রতিষ্ঠিত করতে। বাংলার মানুষ যাতে নিজের অধিকার নিয়ে কথা বলতে পারে, সেই অধিকার আদায়ের লক্ষ্যে তিনি জীবনের প্রতিটি সময় বিলিয়ে দিয়েছে। বাঙ্গালীর জন্য স্ব-পরিবারে বঙ্গবন্ধু নিহত হলেন। বাঙ্গালী জাতির অধিকার আদায়ের জন্যই খুন হতে হয়েছে তাকে। বিশে^ বাঙ্গালী জাতিকে একটি দেশের মানচিত্র দিয়ে গেছেন। মাত্র সাড়ে তিন বছরে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে অর্ন্তভূক্ত করে গেছেন। আরও ক’টা দিন যদি সময় পেতেন তাহলে বাংলাদেশটা আজ কি অবস্থায় থাকতো, তা ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। পুরো বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছিল পাক হানাদার বাহিনী। তারপরেও বাংলাদেশকে বিশে^র মানচিত্রে তুলে ধরেছেন স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান।
সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বর্তমানে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা পিতার পথ অনুসরন করে এগিয়ে চলছেন। দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের দরবারে অনণ্য উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন। এমনকি ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সকল দিক দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তার বলিষ্ঠ নেতৃত্বেরই ফসল সম্প্রতি জাতিসংঘে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে অন্তভূক্ত করার সুপারিশ প্রেরণের বিষয়টি।

সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০২১ রাত ৯:৫৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×