ঢাবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মামলা
০৬ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিক মারধরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপনকে প্রধান আসামী ও হামলাকারী এসএম হল শাখার সভাপতি সাজিব জাহান সৈকতসহ অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করে এ মামলা করা হয়।
সোমবার বিকেলে শাহবাগ থানায় এ মামলা করেন সাপ্তাহিক পত্রিকার প্রধান প্রতিবেদক মহিউদ্দিন নিলয়। মামলা নং-১৩। মামলার এজাহারে বলা হয়, সাপ্তাহিক পত্রিকায় গত ২৫ মার্চ ছাত্রলীগ সার্কাস: ইডেন কলেজ বাড়তি আকর্ষণ শীর্ষক এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। যাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপনের কর্মকাণ্ড তথ্যপ্রমাণের ভিত্তিতে উপস্থাপন করা হয়।
এ প্রতিবেদন প্রকাশের জন্য রোববার রাতে রিপনের নির্দেশে এসএম হল শাখার ছাত্রলীগ সভাপতি সৈকতের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী সাপ্তাহিক পত্রিকার নিজস্ব প্রতিবেদক আনিস রায়হান ও সাপ্তাহিক বুধবার এর স্টাফ রিপোর্টার আহমেদ ফয়েজকে রড, ইট ও হকিস্টিক দিয়ে মারধর করে।
আহতাবস্থায় ওই দুই সাংবাদিককে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আনিস রহমানের অবস্থা এখনও আশঙ্কাজনক।
View this link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর
আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।
সূরাঃ ৩০ রূম, ২৯ নং...
...বাকিটুকু পড়ুনইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন
মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।
ভূমিকা: মানুষ যখন প্রথম আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিল তখন সেই বিশাল নীলিমা তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৩:৫৯

নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের...
...বাকিটুকু পড়ুন