somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আ’লীগ সভাপতির পিতার বিরুদ্ধে যুদ্ধাপরাধীর মামলা. ....জামাতের কার সাজি এগুলো

০৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদের (মেডিসিন) পিতা পাকিস্তানী বংশদ্ভূত আব্দুল কাইয়ুম মুন্সীর বিরুদ্ধে যুধাপরাধীর মামলা দায়ের হয়েছে।

বকশীগঞ্জ উপজেলার মালিরচর নয়াপাড়া গ্রামের সিদ্দিক আলী গতকাল মঙ্গলবার জামালপুর মামলা আমলে নেয়ার আদালত (ক) অঞ্চলে মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাকিস্তানী বংশদ্ভূত বর্তমানে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদের (মেডিসিন) পিতা আব্দুল কাইয়ুম মুন্সী পাকিস্তান হানাদার বাহিনীকে সহায়তার জন্য বকশীগঞ্জে আল-বদর বাহিনী গড়ে তুলায় সক্রিয় ভূমিকা পালন করেন।



পরবর্তীতে কাইয়ুম মুন্সী পাকহানাদার বাহিনীর সঙ্গে থেকে বকশীগঞ্জের ধানুয়া কামালপুরে অনেক মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা করেন এবং অসংখ্য পরিবারের বাড়ি-ঘর পুড়িয়ে দেন। ১৯৭১ সালের ২০ নভেম্বর কাইয়ুম মুন্সী বাদির বাড়িতে গিয়ে তার চাচা ডেবরাকে গুলি করে হত্যা করেন। পরে তাদের বাড়ি-ঘরও আগুনে পুড়িয়ে দেন। বর্তমান সরকার যুদ্ধাপরাধী মামলার কার্যক্রম শুরু হওয়ায় সিদ্দিক আলী চাচা হত্যাকারীদের বিচারের জন্য এই মামলাটি দায়ের করেন।

অপরদিকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে গতকাল মঙ্গলবার জামালপুর শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে সকাল ১১টায় বকুলতলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করে।



ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক সৈয়দ মেরাজুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জামালপুর জেলা কমান্ডের আহবায়ক আশিকুর রহমান রাসেল ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচারের জোর দাবি জানান।

View this link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডায়োজেনিস সিন্ড্রম

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১২:০১



ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর

আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৩০)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৩



সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।

সূরাঃ ৩০ রূম, ২৯ নং... ...বাকিটুকু পড়ুন

হামে শিশুদের মৃত্যুর দায় ডঃ ইউনুস গভার্নমেন্টের

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৪

ইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা জুন, ২০২৬ সকাল ৯:৫৫

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ভূমিকা:

মানুষ যখন প্রথম আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিল তখন সেই বিশাল নীলিমা তার... ...বাকিটুকু পড়ুন

যুগে যুগে সারদা দেবী

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৩:৫৯



নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের... ...বাকিটুকু পড়ুন

×