হঠাৎ করেই ১৩ই ডিসেম্বর ২০১২ ট্রাভেল ব্যাগ কাধেঁ নিয়ে বেরিয়ে পড়লাম বান্দরবানের উদ্দেশ্যে।কিন্তু গাবতলী টার্মিনালে যেয়ে দেখি কোন গাড়ীর টিকিট নাই। বন্ধু খালেকের পরামর্শে সায়েদাবাদ গেলাম -সেখানে দেখি আমাদের মতো অনেকেই বান্দরবান যাওয়ার টিকিট খুজছে।অবশেষে আমরা শ্যামলী পরিবহনের রিজার্ভকৃত বাসে ২টি টিকিট পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম - যাক অবশেষে আমরা বান্দরবান বেড়াতে যাচিছ।
আমরা দুই বন্ধু মিলে বান্দরবানের চিম্বুক,নীলগিরি,শৈলপ্রবাহ,নীল আচল ,স্বর্ণমন্দির দেখে যখন কোথায় যাব- চিন্তা করছিলাম, ঠিক তখনি ওহিদের ফোন...... বস বান্দরবান দেখা শেষ? চলেন আমাদের গ্রামের বাড়ী কুতুবদিয়া ।
আমি সান্দদে রাজী হয়ে যাই ওহিদের প্রস্তাবে।কারন হাতে যাওয়ার মতো আর কোন অপশন ছিল না।
বান্দরবান হতে বাসে করে প্রথমে চলে এলাম সাতকানিয়ার কেরানীর হাটে।বাস থেকে নেমে দুপুরের খাবার খেয়ে ওহিদের অপেক্ষা করতে থাকলাম -কারণ ওহিদ আসবে চট্রগ্রাম থেকে।
অনেক অপেক্ষার পর ওহিদ আসলে আমরাও সেই গাড়ীতে উঠে বসলাম।সন্ধ্যে ৫.১৫মি. আমরা নতুন রাস্তার পারে নেমে সি,এন,জি অটো রিকসা নিয়ে চলে এলাম মগনাম বাজার্।নেমে দেখলাম প্রচন্ড বাতাস বইছে শো শো করে ।এর মধ্যে আমরা তিনজন অন্যান্য যাত্রীদের সাথে অপেক্ষায় থাকলাম - নৌকা পাড়ের জন্য্।রাত ৭.০০ টায় নৌকা ছাড়ল কুতুদিয়ার উদ্দেশ্যে। ২০ মিনিট পর আমরা বড়ঘোপ জেটিতে পৌছলাম।ওদের বাড়ীতে যখন পৌছালাম তখন ৭.৪৫ টা বাজে।পৌছেই ব্যাগ রেখে চলে গেলাম রাতের সমুদ্র সৈকত দেথার জন্য।দেখলাম সারি সারি বাতি জ্বলছে সমুদ্রর বুকে- এক অপূর্ব দৃশ্য।ওহিদ কে জিজ্ঞেস করলাম ও গুলো কিসের আলো ? উত্তরে ওহিদ বলল - ও গুলো মাছ ধরার নৌকার বাতি।
সৈকতের বালুতে ঘন্টা খানেক আড্ডা দিয়ে ওহিদের বাড়ীতে ফিরে এলাম। খেলাম দেশী মুরগীর মাংস আর ক্ষেত থেকে সদ্য তোলা বিষমুক্ত সবজি সহযোগে ভাত।খুব ভোরে উঠতে হবে বলে তাড়াতাড়ি ঘুমাতে গেলাম। খুব ভোরে উঠে চলে গেলাম সৈকতে।
সৈকতে পা রাখতেই চোখের সামনে দেখি সারি সারি মাছের নৌকা।নৌকা থেকে মাছ নামাচ্ছে .....আর তার পাশে উড়ে বেড়াচ্ছে ঝাকে ঝাকে গাঙচিল।এ এক মনভূলানো দৃশ্য - যা ভূলার নয়।নৌকার কাছে যেয়ে জেলেদের সাথে কথা বলে জানলাম - তাদের জালে ধরা মাছের মধ্যে লইট্যা আর ফাইস্যা ও চিংড়ি বেশী পরিমানে।এসব মাছ তারা বাজারে বিক্রি করে কাচাঁ এবং শুটকি তৈরী করে।
আমরা তিনজনে মিলে হাটতে থাকলাম দ্বীপটির উত্তর দিকে। সৈকত ধরে হাটতে হাটতে দেখলাম সৈকতের মাঝখানে প্রাকৃতিক গ্যাস বের হচ্ছে। ওহিদ কে জিজ্ঞেস করতে ও বলল - বস এখানে অনেক বছর ধরে গ্যাস উঠছে কিন্তু সরকারী কোন উদ্যোগ না থাকায় উত্তোলন করা যাচ্ছে না।এজন্য আমরা অন্ধকারে আছি।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




