প্রিয়তমা
ঢাকা শহরটা নস্ট হইয়া গেছে
তোমার শইরলের সেন্টের গন্ধ এখন আর
ডাস্টবিনের গন্ধরে ছারাইতে পারে না
ওদিকে ঈদের পরে বিরোধি দল আন্দোলনে নামবে
সরকারি দল ঘোষনা দিছে তারা প্রতিহত করবে
কিন্তু আমি তো এখনো প্রস্তুত হইতেই পারলাম না
তোমার মার্কেটিংএর আন্দোলন প্রতিহত করবো কি দিয়ে
প্রিয়তমা
এয়ারটেল ঘোষনা দিছে এই রোজায়
মেহজাবিনের লগে ইফতারি করইবো
অথচ আমি তোমার সাথে ইফতারি কইরা
মেহজাবিনের লগে তাহাজ্জুৎ পরতে চাইছিলাম
প্রিয়তমা
রবি ঘোষনা দিছে টেকা রিচার্জ করলেই
রাস্তার টোকাইগুলারে কাপর দিয়া লাল বানাইয়া ফেলব
অথচ আমি তোমার মোবাইলে এত টেকা রিচার্জ কইরা দিলাম
একটা লাল জাইঙ্গাও কোনদিন কিন্না দিলানা
প্রিয়তমা
উনারা বলেন বাংলাদেশ জিন্দাবাদ উর্দু শব্দ
আর তেনারা বলেন জয় বাংলা হিন্দি শব্দ
অথচ আমি তোমারে ইংরেজিতে আই ল্যাবু কইলাম
তুমি বাংলা,উর্দু, হিন্দি কোনটাতেই উত্তর দিলানা
প্রিয়তমা
সরকারি দল বলেন তালপট্টি নাই
বিরোধি দল বলেন তালপট্টি আছে
অথচ আমার ভালবাসায় তালও ছিল না, পট্টিও ছিলনা
তারপরও তুমি আমার ভালবাসারে তালপট্টি বানাইয়া ছারলা
প্রিয়তমা
রোজা আসলো, কাচা মরিচের দাম বারলো
বেগুনও তার গুন দেখাইয়া দাম বারাইলো
অথচ তোমার কাছে আমার সমুদ্রের মত
ভালবাসার দামটা মোটেই বারলো না
প্রিয়তমা
পুলিশ ফরমালিনযুক্ত আমের বিরুদ্ধে অভিযান চালাইতাছে
তারা ফরমালিনমুক্ত আম পাইলেই প্যাকেট কইরা বাসায় নিয়া যায়
অথচ আমার ভালাবাসাতে কোন ফরমালিন না থাকার পরেও
তুমি তাও সেটা প্যাকেট কইরা ফেরত পাঠাইয়া দিলা
প্রিয়তমা
কত স্বপ্ন ছিল, কত সখ ছিল
তোমারে নিয়া পদ্মা সেতু পারি দিমু
সেতুর মাঝখানে গিয়া তোমার হাত দুইটা ধইরা কমু
"ভালবাসা দিবি কিনা বল!! নাইলে পদ্মায় ফালাইয়া দিমু"।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




