পাঁচগুন,তিনগুন-কি দারুন ! কি দারুন !
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সরকার বেসরকারী স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরিদের ভাতা বাড়ানোর নামে ১০০টাকার ৫ গুণ ৫০০টাকা,চিকিৎসা ভাতা ১৫০টকার দ্বিগুণ ৩০০ টাকা করে এমন ভাবে টিভি চ্যানেল গুলোতে প্রচার করছে যেন ৫গুন ৩ গুণ বাড়িয়ে মহাকান্ড ঘটিয়ে ফেলেছেন।সত্যি এ এক নিদারুন প্রহসন! সরকারের এ সিদ্ধান্ত কে ধিক্কার জানাই। ধিক....ধিক...
-----------------------
বাড়িভাড়া-
একশ টাকার পাঁচগুণ...
কি দারুন! কি দারুন!
শিক্ষকেরা মানুষ গড়ার
দক্ষ কারিগর,
ওদের কেন থাকবে বলো
বাসা বাড়িঘর?
চিকিৎসাতে-
দেড়শ টাকার দ্বিগুন...
কি দারুন! কি দারুন!
শিক্ষকেরা জাতির বিবেক
জাতির কর্ণধার,
তাদের তরে এটাই হলো
সম্মানজনক ছাড়!
পাঁচশ টাকা, তিনশ টাকার
হিসাবও হয় আজ,
ডিজিটাল এ সরকারের
কোথায় গেলো লাজ?
অস্ত্র কিনুন হাজার কোটির
নিজের বাড়ান ভাতা,
শিক্ষকেরা যাক না নিয়ে
হাতে লাঠি ছাতা।
নিজের উদর পূর্তি করে
বন্ধ করুন শিক্ষা,
যতই পারুন লাথি মারুন
নিন এমনি দীক্ষা।
একটি কাঁধে দিন চাপিয়ে
দেশের যতো শিক্ষার,
যদি পারেন আরেক কাঁধে
দিন না ঝুলি ভিক্ষার।
পাঁচগুণ,তিনগুণ
প্রহসন নিদারুন......
----------------
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চৌত্রিশ সেকেন্ডদামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।...
...বাকিটুকু পড়ুন