somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুধু সহবাস ,, বিয়ে নয়…

১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ইত্যাদি মার্কা হেডলাইন খবরের কাগজে প্রায়ই চোখে পড়ে। তাই বিয়ে নয় সহবাসে সাধটুকু মেটাতে রাজি সিমি। বিয়েটা তার কাছে আদৌ কোনও সম্পর্ক নয় বরং সামাজিক চাপ। এই চাপ নিতে সে রাজি নয়। সম্পর্ক বা ইচ্ছে মেটানোর জন্য কোনও ধরনের স্বীকৃতিরই প্রয়োজন আছে বলে মনে হয়না তার কাছে??

জোর করে চাপিয়ে দিয়ে তো কিছু হয় না। বয়স অনু্যায়ী প্রতেকের একটা সেক্সুয়াল চাহিদা আছে। সেটা মেটানোর জন্য বিয়ে কেন করতে হবে? বিয়ে মানেই তো হাজারও জটিলতা, কমিটমেন্ট। মন তার ইচ্ছে অনু্যায়ী বদলায়। তাই বিয়ে বা লিভ ইনের কমিটমেন্ট মানে একটা অনিশ্চয়তা। তার চেয়ে পছন্দের মানুষের সঙ্গে শুধু সহবাসের সম্পর্ক অনেক বেটার। অন্তত ঝামেলা ছাড়াই ভাল মতো বাঁচা যায়।

জন্ম-মৃত্যু আর বিয়ে নাকি ওপর থেকে নির্ধারিত। ঈশ্বর বিবাহের সুতো যার সঙ্গে ঠিক করে রেখেছেন, তবেই তার সঙ্গে হবে। এ নিয়ে অযথা মাথার চুল ছিঁড়ে কোনও লাভ নেই।

যেদিন থেকে মানুষ-সমাজ বুঝেছে, বিবাহ নিয়ে তাই মাতামাতি কাণ্ড শুরু করেছে। প্রাচীন যুগে নাকি বিবাহযোগ্য তরুণরা ডাবল বেডের খাট অর্ধেক করে বিবাহ ইচ্ছা জানান দিত। একবিংশ শতকে নারী যখন লজ্জাকে আবরণ থেকে আভরণে পরিণত করেছে, তখন নিজেরাই প্রেমিক নির্ধারণ করে পরিবারের সামনে পেশ করতে শুরু করেছে।

যতই অপসংস্কৃতিবান বলে এই জেনারেশনকে অপবাদ দেওয়া হোক, এই একটি ব্যাপারে কিন্তু সারমর্ম বুঝে নিয়েছে এই আধুনিক তরুণ তরুণীরা। সে কারণেই বিয়ে নয়, বরং ‘ইয়ে’ নিয়েই বেশি মাথাব্যথা তাদের। সময় হলে বিয়েটাও নিশ্চয় হবে, তাই বয়স পেরিয়ে গেলেও কবে বিয়ে হচ্ছে, সে প্রশ্নে যথেষ্ট বিরক্ত আধুনিক প্রজন্ম। কারণ, বিয়ের মাধ্যমে শরীর শরীর খেলার সামাজিক স্বীকৃতির প্রতি এত নির্লিপ্ত এ নব্য প্রজন্ম যে, বিয়ের আশপাশে ধরা দিতে তারা রাজি নয়।

সম্পর্ক নিয়ে কোনও দ্বিচারিতা নয়। বরং বদলে যাওয়া আধুনিকমনস্কতা যে সাবালকত্ব দিয়েছে, তাতে নিজেরটুকু বুঝে নেওয়ার সিদ্ধান্তই নিতে চাচ্ছে তারা।

বলছি না যে, বিয়ের প্রয়োজন নেই। এত বছর ধরে চলে আসা সামাজিক নিয়ম, রীতি সেটা দুম করে আদিম বলা কিংবা ভেঙ্গে ফেলা যাবে না। কিন্তু শুধুমাত্র সেক্সের ছাড় পাওয়ার জন্য বিয়েতে আপত্তি সিমিদের। যারা বিয়ে নামক প্রতিষ্ঠানে নিজেদের মেলাতে চায় না তারা কি শুধুই সন্ন্যাসী হবে? আর সহবাস,শারীরিক সম্পর্ক খুব স্বাভাবিক চাহিদা, তাই সেটার জন্য বিয়ের মতো ঢাকঢোল পেটানোটা বোকামি মনে হয় তাদের কাছে।

এই নব্য প্রজন্মের সিমিরা চায়, বিয়েটা যেমন ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার সুতোয় দুলছে, সহবাসের ক্ষেত্রেটাও যেন একই রকম হয়………………………
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৯
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×