somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেমহীন নিসঙ্গ পাঁচটি বছর ..!!! /:)/:)

০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকের অভিযোগ, মানুষের সাথে কম মিশি।কম কথা বলি।আন স্মার্ট । কেউ বলে বোকা।কেউ মনে করে ভাবে থাকি।পুরো বিশ্ব যখন গ্লোবালাইজেশনের ফাঁদে বন্দী, ভার্চুয়াল দুনিয়ার থাবা যখন বাস্তবে পড়তে শুরু করছে।তখন একা থাকাটা নিতান্তই বোকামী।এই একা শব্দটার মধ্যে কেমন যেন একটা ব্যথা, নিসঙ্গতা জড়িয়ে আছে।

কিন্তু কেন একা থাকার বাসনা? চোখের ইশারার ফাঁদে যখন কাপড় তুলে বিছানায় ছুটে আসে নারী। সেখানে প্রেমেরই বা কি দরকার?? এটাও তো সত্য, ভালবাসাহীন ক্ষণিকের কামনার পরে কেবলই ঘৃর্ণা। যাকে মন থেকে ভালবাসা হয় না, তার সঙ্গে হয়ত শরীরের সাধ মেটানো যায়, কিন্তু তাকে নিয়ে সংসার নামক মায়াজালে জড়িয়ে কী লাভ? তারচেয়ে নারী সারাজীবন বন্ধু হিসেবে থাকুক সেটাই ভালো, অন্তত জীবনের অঙ্গ হিসেবে নয়।

প্রথম জীবনের ভাঙা প্রেম আর চারপাশের বাস্তবতা দেখে প্র্রেমকে বিশ্বাস করতেও মন সাহস জোগায় না। কারণ এই শতকের নারী মায়া-মোহের জালে বারবার ঠকতে রাজি নয়। তাই নারীকে বিছানায় বিশ্বাসের পর সেই বিশ্বাসে তাসের ঘর বাঁধার মত বোকামি করতে চাই না। অবাধ স্বাধীনতা যেখানে সেখানে চাওয়া-পাওয়া, ভাললাগা থাকা না থাকা নিয়ে কোন ক্ষোভও নেই। বরং একাই ভাল আছি।

শৈশব -কৈশোর রক্ষণশীল পরিবারের নারীর মত বেড়ে উঠলেও বিশ্ববিদ্যালয় খুলে দেয় মনের প্রান্তর।তখনই টের পাই,নারীর শরীরের প্রতি প্রবল আকর্ষণ।এটাও বুঝে গেছি, শরীরের টানে নারী পাওয়াটাও পান্তাভাত। যৌবনে অনেকবার প্রেম হয়েছে,আবার ভেঙ্গেও গেছে।তবে সে প্রেম কখনো বিছানায় গড়াইনি।কখনো কখনো ডুবন্ত প্রেমের তরীতে নিজের সবটুকু হারিয়ে কেঁদেছিও ।এখন বুঝি তার সবটাই ছিল আবেগ আর ক্ষণিকের উন্মাদনা।

মাঝে মাঝে একা থাকতে ইচ্ছে করে না, কিন্তু পরিস্থিতি একা করে দেয় ।স্বপ্ন ছিলো, এমন একজন আসবে যার ভালোবাসার পরশে একাকীত্ব দূর হবে।কিন্তু সে স্বপও যখন ধূষর হতে থাকে তখন শরীরী টানে প্রেমের ছলে কাউকে বিছানায় আনার মত ভণ্ডামীর কি দরকার? তার চেয়ে পতিতাপল্লীতে গিয়ে নিঝর্ঞ্জাট যৌনক্ষুধা মিটিয়ে আসাটাই অনেক ভালো। কোন দায় নেই, নিজের অর্ন্তদাহে পুড়তে হয় না।

মাঝে মাঝে ভাবি, সময়ের সাথে সাথে বয়স আর যৌবন কেটে যখন বার্ধক্যে পরিণত হবে। তখন পাশে কাছের কাউকে পেতে চাইবে মন । স্বেচ্ছায় সেই বৃদ্ধকালে কাছের মানুষটি না থাকার দায় যখন নিজের ওপর পড়বে, তখন সেই টানাপোড়েনে বাকি জীবনটাও হয়ত দুঃসহে কাটবে।

মানুষ কখনো একা থাকতে চায় না। একা থাকার জেদটা আসে তীব্র অভিমান আর মনের মাঝে থাকা লুকায়িত কষ্ট থেকেই। আমিও চাই না একা থাকতে, আমিও চাই নিসঙ্গতার বেড়াজাল থেকে বেড়িয়ে আসতে। চাই সব সংকীর্ণতা, স্বার্থের উর্ধে স্বাভাবিক একটা বন্ধুত্বপূর্ণ সর্ম্পক, একটা নির্ভেজাল প্রেম... ।

দেখি পাই কিনা ..???
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৩৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×