শুরুতেই বলি জোকসটি সংগ্রীহিত।আপনাদের জন্য একটা মজার জোকস শেয়ার করলাম। বিষয়ঃফেইসবুক জনপ্রিয়তা।পড়ে দেখেন এর বর্তমান অবস্থা।
বাসায় কলিংবেল বাজতেই গৃহকর্তী গেলেন দরজা খুলতে, খুলেই তিনি অবাক, এক কাজের বুয়া টাইপের মহিলা দাড়ায় আছে দরজায়।
গৃহ কর্তীঃ জি বলুন, আপনি কে?
মহিলাঃ আপা আমি আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্ট এর সুমাইয়া কুলসুম, গত কালকে আপনি একটা স্ট্যাটাস দিলেন না যে আপনার বাসার কাজের
বুয়া চলে গেছে, তাই সেটা দেখার পর আমি আমার আগের বাড়ির কাজ
ছেড়ে আপনার বাড়ি চলে আসলাম। কারণ হাজার হলেও আপনি আমার ফ্রেন্ড।এখন থেকে আমি আপনার বাড়ি তেই কাজ করব আর একসাথে ফেসবুক ইউজ করব, আপা রাজি আছেন তো?
গৃহকর্তীঃ বাসার ঠিকানা কোথায় পেয়েছ?
মহিলাঃ জি আপা, আপনার ছেলে দিয়েছে, ও আবার আমার মেয়ের সাথে
ফেসবুক এ একটু ইটিশ-পিটিশ করে তো...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



