somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেএসসি পরীক্ষাঃ দেয়ালের ভেতরের দেয়াল

২৮ শে ডিসেম্বর, ২০১২ ভোর ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ জেএসসি-জিডিসির রেজাল্ট দিয়েছে । সারাদেশ থেকে উনিশলাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে । এ+ পেয়েছে ৪৭ হাজারের মত । উনিশলাখ শিক্ষার্থীর মোটামুটি ৩৮ লাখ বাবা-মার একজন আমার কলেজে শিক্ষক আন্টিও গত কয়েকদিন রেজাল্ট নিয়ে বেশ উৎকণ্ঠিত ছিলেন । প্রতিদিনই ফোন দিতেন, রেজাল্ট কোনভাবে জানা যায় কিনা । আজ রেজাল্ট পাওয়ার পাওয়ার পর জানলাম এ+ পাওয়া ৪৭ হাজার শিক্ষার্থীর মধ্যে আন্টির ছেলে নেই । জানাতেই আন্টি বাচ্চা মেয়ের মত ডুকরে কেঁদে উঠলেন । অনেকক্ষণ বোঝালাম - সান্তনা দিলাম । তারপরও সারাদিন বেশকয়েকবার ফোন দেন আন্টি । কোন সাবজেক্টে কি পেয়েছে? তার ছেলে নাইনে সায়েন্স পড়তে পারবে কিনা? তার ছেলের আশেপাশের সবাই এ+ পেয়েছে - তার ছেলের কি হবে?

কিছুক্ষন আগে কোমলমতি দুই শিক্ষার্থীর আত্মহত্যার খবর শুনলাম । এ+ না পাওয়ায় জোবায়ের হোসেন জাহিদ (১৩) এবং অকৃতকার্য হওয়ায় হিয়াতুন্নেছা (১৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ।

ছোটবেলার একটা ঘটনা মনে পড়ছে । ১৯৯৯ সাল । নান্নু ভাই । আমাদের পাড়ার মারকুটে ব্যাটসম্যান - বলার । ফুটবলার । আঁকিয়ে । টেকনিশিয়ান । আরও কত কি! আমার ছেলেবেলার নায়কদের একজন । আজও ভাবি সেই সময়ের কথা । একজন এস.এস.সি পরীক্ষা দেওয়া ছেলের এত গুণ কিভাবে পেল । সেবার এস.এস.সি এর রেজাল্ট বের হল । পাড়ার সকল বাড়ী থেকে আমাদের মিষ্টি এল সন্ধ্যার মধ্যেই । সম্ভবত তার পরের দিন রাতে খবর আসল নান্নু ভাই ফাঁসী নিয়েছে । আমি দেখতে গিয়েছিলাম । আজও নান্নুভাইয়ের ফ্যাঁকাসে মৃতমুখ আমার চোখে ভাসে ।

গত কয়েকবছরে দেশের শিক্ষাপদ্ধতির বিশাল একটা পরিবর্তন এসেছে । সৃজনশীল । পদ্ধতিটিকে আমার খারাপ মনে হয়নি । একটা আশার আলো দেখতে পেয়েছিলাম । সবাই মুখস্থ ভুলে গিয়ে রাতারাতি বুঝে কিছু লিখতে শিখবে। সারারাত জেগে আর গফুরের চরিত্র মুখস্থ করতে হবে না । ঢালাওভাবে ক্লাসের সবার জীবনের লক্ষ্য যে ডাক্তার হওয়া সেটাও পরিবর্তন হয়ে যাবে। হয়তো পরিবর্তন হয়েছে কিছু । কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় ছেলেমেয়ে-অভিভাবক - শিক্ষক সকলের মানসিক উন্নয়ন, সে অবস্থার কোন উন্নতি হয়েছে? বরং পরীক্ষার সংখ্যা বাড়িয়ে দিয়ে সবাইকে মানসিকভাবে বিপর্যস্ত করা হয়েছে । যে বাবা-মার ছেলেকে সুকুমার রায়ের ছড়ার বই কিনে দেওয়ার কথা- সেই বাবা-মা পিএসসি এর মোটা গাইড বাচ্চার ব্যাগে ভরে দিচ্ছেন । যে ছেলের বিশাল প্রান্তর দৌড়িয়ে গোল্লাছুট খেলার কথা, সে জেএসসি -এর ভারী বইয়ের বস্তা কাঁধে নিয়ে মোবাইলে গান শুনতে শুনতে কোচিংএ যাচ্ছে ।

এতকিছুর পরও আমি আশাবাদী । ব্রিটিশ আমল থেকে প্রচলিত এই রেজাল্ট-মুখস্থভিত্তিক পড়াশোনা একদিন বন্ধ হবেই । একদিন আমার নিজের সন্তানটিকে দেখেও আমার গর্ব হবে ........বিষয়ভিত্তিক দুর্বলতা থাকতেই পারে, কিন্তু মানবিক গুণাবলীতে ওর চেয়ে শ্রেষ্ঠ কে আছে !
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×