somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগ আন্দোলনের ১৭তম দিনে পুরো ২৪ ঘণ্টার ভিডিও ২ মিনিটে

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহবাগ আন্দোলনের ১৭তম দিনে পুরো ২৪ ঘণ্টা প্রতি ৩০ সেকেন্ড পরপর ছবি তুলে বানানো হয়েছে প্রায় দুই মিনিটের এই টাইম-ল্যাপস ভিডিওটা। শাহবাগ আন্দোলনের বিশালত্বকে ধরে রাখার আরেকটা প্রচেষ্টা বলতে পারেন।

কাজটা ধার করে আনা একটা ডিএসএলআর আর ভাড়া করা লেন্স নিয়ে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির ছাদের উপর বসে বসে ধৈর্য পরীক্ষা দেয়া থেকেও ছিল বেশি কিছু। মহাসমাবেশের সময় ইয়া বড় বড় টিভি ক্যামেরা, সাংবাদিক, র‍্যাব, ডিবি পুলিশের সাথে ক্রমাগত ঝগড়া করে ছাদের উপর ফ্রেমের পাঁচটি হাত অমূল্য জায়গা হাতে হাত ধরে আগলে রেখেছে যত বন্ধুবান্ধব, তাদের নাম নিতে পারিনি এই স্বল্প দৈর্ঘের ভিডিও ক্লিপে। ক্ষমাপ্রার্থী সেজন্য। আমার ময়মনসিংহ মেডিকেল কলেজের বড় ভাই তার বন্ধুবান্ধবসহ হোস্টেলের পুরো রুমটাই ছেড়ে দিয়েছিলেন আমরা যেন প্রয়োজনে বিশ্রাম নিতে পারি, সেকথাও মনে থাকবে। কাজটা দলগত, সরাসরি যারা সাথে ছিলেন, তাদের নাম ভিডিওতে কৃতজ্ঞতার সাথে উল্লেখ করা আছে।

টাইম-ল্যাপস ভিডিওর সমস্ত কারিগরি দিক চিন্তা করলে এটা একেবারে নিখুঁত কাজ হয়েছে এমন দাবী করা যাবে না। রাতের কয়েকটা ফ্রেম ওভার এক্সপোজড হয়ে গেছে, সকালে আকাশে ওড়া কিছু কাক হঠাৎ চলে এসেছে ফ্রেমে, এক নাছোড়বান্দা ডিবি পুলিশ ফ্রেমের একেবারে কোনায় জোর করে এসেছেন মুহুর্তের জন্য। এসব ফ্রেম বাদ দেয়া যেত, ইচ্ছা করেই দিলাম না। শাহবাগ যা ছিল না, সেটা প্রমাণ করার ইচ্ছা নেই। সমস্ত ছোটখাট ভুলত্রুটি নিয়েও এখন যেমন জেগে আছে শাহবাগ, সেভাবেই জেগে থাক এ প্রজন্মের চেতনায়।

ফেসবুক ভার্সনঃ
Click This Link

ভালো কোয়ালিটির জন্য HD ভার্শনটা দেখতে ভিমিওতে যেতে হবে, ফ্রি অ্যাকাউন্টের হ্যাপা। দেশেবিদেশে প্রচারের কথা মাথায় রেখে লেখাগুলো ইংরেজিতে দেয়া হয়েছে। সরাসরি ভিডিওর লিংক টুইট করতে চাইলে এই লিংকটা ব্যবহার করুন: http://vimeo.com/60279807

সবাই রিটুইট দ্যান প্লিজ Click This Link

মূল লেখা ও ভিডিও কৃতজ্ঞতাঃ
মেহদী হাসান খান
http://www.sachalayatan.com/node/48153
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×