somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্তরলীগ

২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকি বা তাদের কোন অনুষ্ঠানে গেলে ছাত্রলীগের সাবেক নেতাদের মুখে অহরহ শুনতে পাবেন তাদের গৌরমময় ইতিহাসের কথা। জাতীর ক্রান্তিলগ্নে তাদের বলিষ্ঠ ভূমিকার কথা। কিন্তু বর্তমানে ছাত্রলীগের অবস্থা কি? নিকট অতীতের দিকে একটু দৃষ্টি দেওয়া যাক ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আওয়ামীলীগের সহযোগী এই সংগঠনের ভূমিকা কি ছিলো? ২০০১ এর নির্বাচনের পরে ছাত্রদল আর শিবির ক্যাডাররা সারা দেশে চরম নির্যাতন, লুটপাটের রাজত্ব করেছিলো। সে সময়ে তাদের ভূমিকা কি ছিলো? (বুঝলাম সে সময়ে পরিস্থিতি প্রতিকুল ছিলো প্রতিবাদের, প্রতিরোধের)। ২১ শে আগষ্টের বোমা হামলার পরে ছাত্রলীগের ভূমিকা কি ছিলো? বরং সে সময়ে দেখেছি সেচ্ছাসেবক লীগ, মহিলা যুবলীগ, যুবলীগকে রাজপথে ভূমিকা রাখতে, পুলিশের নির্যাতনের শিকার হতে। আওয়ামীলীগ নেত্রী যখন নির্বাচন বাতিলের আন্দোলনের ডাক দিয়েছিলেন তখনই বা ছাত্রলীগ কি করেছে? সর্বশেষ তাদের নেত্রী যখন জেলে তখন ছাত্রলীগ ঘুমিয়েছিলো।

উপরের কথাগুলি বলার কারন, নিকট অতীতে এই সংগঠনটি দেশের স্বার্থ এমনকি নিজ দলের স্বার্থ রক্ষায় তেমন কোন ভুমিকাই রাখতে পারেনি। এমনকি যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সারা দেশ যখন সোচ্চার তখনও এরা গনমানুষের সচেতনতা ও অংশগ্রহন বাড়াতে কোন সামাজিক আন্দোলন বা কর্মসূচীও হাতে নেয়নি। যাক! সেটা হয়ত তাদের নেতৃত্বের ব্যর্থতা ছিলো। সারাদেশে জেলা কমিটিগুলিতে বুইড়া ভাম রেখে কেন্দ্রীয় কমিটিতে দুই পুচকে আবালকে সাধারন সম্পাদক, সভাপতি করে এই সংগঠনটির কি লাভ হয়েছে জানিনা, তবে লস হয়েছে ব্যাপক। এই দুইজনের কোন প্রভাব জেলা কমিটিগুলিতে নেই, নেই বিশ্ববিদ্যালয় কমিটিগুলিতেও। তবে হাওয়া ভবন থেকে উপঢৌকন নিতে তারা ভুল করেনি। যাই হোক ২৯ ডিসেম্বর ২০০৮ এর পরে ঘুম থেকে জেগে উঠলো ছাত্তরলীগ। এই দেড় মাসে ছাত্রলীগের কার্যক্রম টক অভ দ্য কান্ট্রি। এক জাবিই নিয়ন্ত্রন করতে পারেনা! গোলাগুলি, সন্ত্রাস জাবিতে লেগেই আছে। রাবিতে চুপ! আহা! শিক্ষার পরিবেশ যখন নষ্টই হচ্ছে, সাধারন শিক্ষার্থীরা যখন আতঙ্কিতই হচ্ছে, সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন যখন হচ্ছেই, যে আশায় মানুষ আওয়ামীলীগকে ভো্ট দিয়েছিলো সে আশার গুড়ে যখন বালি পড়ছেই, তবে শিবির ঠেঙ্গাইয়াই না হয় সেই শিক্ষার পরিবেশ নষ্ট করতিস, সাধারন ছাত্রদের আতঙ্কিত করতিস। তবুও স্বান্তনা পেতাম শিবিররে অন্তত ঠেঙ্গাইছিস। তা না, হল দখল নিয়া যুদ্ধ!

আমার মনে হয় ছাত্তরলীগের কার্যক্রমে আওয়ামীলীগ তথা সরকার লাভবান হচ্ছেনা , বরং ছাত্তরলীগ সরকারকে বাঁশ দিতেছে। এইরাম চলতে থাকলে বিরোধীদলের কাম কাজ বন্ধ কইরা ঘরে বসে থাকলেই চলবে। তাদের কাজ ছাত্তরলীগ ভালভাবেই করে দিচ্ছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×