গত ২ অক্টোবর একটু তাড়াতাড়িই ব্লগ আড্ডা থেকে বাসায় চলে আসি আড্ডা নিয়ে একটা পোস্ট দেয়ার জন্য কিন্তু বিধি বাম সামুতে ঢুকেই দেখি ছোট ভাই একরামুল হক শামীম আগেই এই কাম সারছে । তারপর মনপুরা , গোয়েবলস , শামসীর , রাতমজুর , কাব্য কেউ দেখি বাদ নেই। আমি নুতন আর কি লিখব? ভাবলাম আড্ডা নিয়ে পোস্ট দিয়ে কাম নাই তারচেয়ে আড্ডার ছবি নিয়ে একটা পোস্ট দিই। কিন্তু সেখানে দেখি আরো ভয়াবহ অবস্থা দেখেন আরিয়ানা আপু , শফিকুল ভাই , সাইকেল ভ্রমনকারী , দূর্ভাষী ভাই , চাচামিঞা , -র কান্ড। ছবিতেও কোন পাত্তা না পেয়ে ভাবলাম ব্লগ আড্ডা নিয়ে কবিতা লিখব কিন্তু হায় অভাগা যে দিকে যায় সাগর শুকিয়ে যায়, সুনীল সমুদ্র ভাই এত সুন্দর কবিতা লিখে রেখেছেন যে আমার আর কবিতা লিখতে সাহস হলো না। তাহলে কি আড্ডার আনকাট কিছু কথাবার্তা কিংবা আনসেন্সর কিছু ছবি নিয়ে পোস্ট দেবো? দেখেন কাব্য ভাইয়ের কান্ড
সবশেষে আমার ছোট ভাই অন্ধদাড় কাকের অনুরোধে আমি আড্ডা নিয়ে কোন পোস্ট দেবো না বলে সিন্ধান্ত নিয়েছি।
আড্ডা নিয়ে পোস্ট না লিখার সিন্ধান্ত নিলেও এই পোস্টটি অনেকটা আড্ডার পোস্ট এর মতোই হয়ে গেছে। তাই একটা ছবি না দিলে মনে হয় না পোস্টটি সফল হবে।
এরা নাকি আড্ডায় ছিল, আমি কিন্তু এদের কাউকে দেখিনি
ছবিটা ব্লগার চাচামিঞার সৌজন্যে প্রাপ্ত। তাকে আন্তরিক কৃতজ্ঞতা।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



