somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুড়ি গুড়ি বৃষ্টিতে চমৎকার একটি ব্লগ আড্ডা

০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে আছি প্রায় এক বছর। লেখালেখি তেমন একটা করা হয় না। পড়িই কেবল। ব্লগ আড্ডায় যাইনি কোন দিন। এবারের আড্ডা হবে এমন পোস্ট দেখে ভাবলাম এবার ব্লগ আড্ডায় যাবই। ওকে বললাম ও রাজি। কিন্তু আমি শর্ত দিলাম আমি যাব ব্লগার মনপুরা হিসেবে অন্য একজন ব্লগারের স্ত্রী হিসেবে নয়। দুরুদুরু বুকে বিকেল ৫.৩০টার দিকে রবীন্দ্রসরোবরে প্রবেশ। ও অন্যএকজন বন্ধুকে নিয়ে আগেই চলে গেছে। আমি কাউকে চিনি না। কিভাবে পরিচিত হবো এ নিয়ে ইতস্তত ছিলাম। ঢুকেই দেখি আমার পরিচিত দুজন ব্লগারসহ আরো কয়েকজন দাড়িয়ে আছে। কাছে গিয়ে পরিচয় দিতেই একজন ব্লগারের উষ্ণ আলিঙ্গন। তিনি ছিলেন-আরিয়ানা আপু। এরপর একে একে পরিচিত হলাম- শ্রাবনসন্ধ্যা (উনার মেয়ে জাফনা), কালপুরুষ, একরামুল হক শামীম,ক্যামেরাম্যান,সুনীল সমুদ্র, রাতমজুর,মন মানে না, মেসবাহ য়াযাদ,সাইকেল আরোহী, শফিকুল, তাজা কলম, বৃত্তবন্দী, চাচামিঞা, স্পর্শহীন কিছুদিন, পথিক!!!!সহ আরো অনেক ব্লগারের সাথে। যাদের সাথে ইতিপূর্বে কেবল ভার্চুয়াল পরিচয়ই ছিল।

অল্প কিছুক্ষণ পরে এলেন গোয়েবলস, ফারা তন্বি, খুশবু, আইরিন, পারভীন- অনেকেই পরিচিত হলাম তাদের সাথে। এরমধ্যে শামীম ভাই এসে চাদাঁ হিসেবে নিয়ে যান ১০০/-। এর পর এলো আমার দেবরকূল। পাথুরে, অন্ধ দাড়ঁকাক, যাযাবর পাখি, শামসীর ভাই। এরা সবাই আমার শ্বশুরবাড়ীর অর্থাৎ চাটঁগার লোক। শামসীর ভাইতো দেখামাত্রই একটা দায়িত্বও দিয়ে দিলেন ;) :)। রাত ৮.৩০টার দিকে সবার কাছ থেকে বিদায় নিয়ে চমৎকার কিছু সুখ স্মৃতি নিয়ে বাসায় ফিরি।

ভালকথা, ও কিন্তু পুরোপুরি কথা রাখতে পারেনি। পরিচয় দেবে না দেবে না বলেও এক পর্যায়ে কয়েকজনের কাছে আমার পরিচয় ফাঁস করে দেয় X(X((


বি:দ্র: এই লেখা পচাঁ হলে তার সমস্ত দায় দায়িত্ব আমার দেবরকূলের সদস্য পাথুরে, অন্ধ দাড়কাক ওশামসীরের। :P :)
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:৪১
৬২টি মন্তব্য ৫২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×