somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেফাজতিনামা-০৩

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং হেফাজতির হাবভাব সুবিধার ঠেকিতেছে না। হাতের কাছে যাহাই পাইতেছে তাহাতেই অগ্নিসংযোগ করিতেছে। কাছেপিঠে বাজপক্ষীর নজরে ইষ্টখন্ড খুঁজিতেছে। হাতের কাছে ঢিলাকুলুপ পাইলেও নিতান্ত তাহাই ছুড়িয়া মারিতেছে ইধার উধার। বুঝিতেছি, হেফাজতি হরতালজোসে আছে।
পুছিলাম, নেকস্ট কর্মসূচী কবে নাগাদ?
হেফা ঘাড় দুলাইয়া কহিল, এইবার টানা দিব।
পুছিলাম, কি টানিবা? মাতৃদুগ্ধ?? না চুলের হিন্দী ভার্সণ???
হেফাজতি কহিল, আরে ধুর! টিটকারী কর ফের। টানা হরতালে দ্যাশ অচল করিয়া দিব। অগ্নি-হালুয়া করিয়া ছাড়িব দেখিও। এই দেখ ফায়ারবক্স।
কহিলাম, বিঁড়িও টানো নাকি? দেশলাই লৈয়া ঘুরিতেছ যে?
হেফাজতি আরও একধাপ আগাইয়া কহিল, সঙে মার্বেলও রাখিয়াছি।
পুছিলাম, অঁ, খোলা রাস্তায় মারবেল খেল, ডাংগুলি খেল, অসুবিধা নাই। তবে মারবেল খেলিয়া গদি নড়াইতে পারিবা?
হেফাজতি মাথা দুলাইয়া কহিল, না রে নাহ। বাটুলে পুরিয়া পুলিশ মারিব। গুলির বিরুদ্ধে পাল্টা নিশানা লাগাইব।
কহিলাম, বাটুলফায়ারে কাজ হৈবে ত? আর কিছু নাই?
ভ্রু কুচকাইয়া হেফাজতি কহিল, মানে?
বলিলাম, এই ধর পুলিশ গরমপানি, কাঁদানে গ্যাস আর ভাওতা গুলি ছুঁড়ে। তোমরা খালি গাছ কাটিয়া বাটুল লৈয়া প্রটেকশন কর, আফসোস হয়।
হেফাজতি দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল, কী করিব! পুলিশ হটশাওয়ার মারে, ক্রাইং গ্যাস মারে, প্লাস্টিক-বুলেট মারে।
পুছিলাম, এইসব কি??
হেফাজতি হু হু করিয়া কাঁদিয়া ওঠে।

গরম পানি, কাঁদানে গ্যাস, রাবার বুলেট কিংবা সত্যি-বুলেটের সামনে হেফাজতির পাতলুন গিলা হয় না। ইট পাটকেল আর মারবেল লৈয়া রণহুংকারে হেফাজতিকে কখনোই এতটা আবেগী দেখা যায় নাই আগে। হেফাজতির নারায়ে তকবির শুনিয়া অনেক তকবির নড়িয়া গিয়াছে এতকাল। আজ তাহার চোখে ঝরঝর পানি দেখিয়া কেন জানি কী এক অনুভূতি জাগিল।
কহিলাম, আহা কান্দ ক্যান??

হেফাজতি হু হুউ করিয়া ডুকরাইয়া কহিল, ৭১ এ আমরা পাওয়ারে আছিলাম। উসতাদেরা ওইসব হাতাহাতি করিত। ক'ত টেররিস্ট মারিয়াছি। জালিম সরকার একে একে সবাইরে ফাঁসাইতেছে। বুদ্ধীজীবী দিবসের গল্প শুনাইবার কেহ থাকিল না আর...।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×