পুছিলাম, কী হে, ফের দাঙ্গা বাধিল যে ! ডেমক্রেসিকে পাইলে ত পিটাইয়া হাড়গোড় ভাঙ্গিবে ম্যাডাম ! গুগলে সার্চ দিয়াছে।
হেফাজতি কহিল, না হে, সার্চ দেয় নাই, মার্চ দিয়াছে- মার্চ ফর ডেমো। আদরের ডেমো আদরেই থাকিবে। উষ্ণ লেপের তলায় বিড়ালের বাচ্চার মতন। তবে ম্যাডাম ক্ষেপিয়াছেন অন্য কারনে।
কহিলাম, ডেমক্রেসীর ডেমো-তে কাজ হৈবে? খোলাসা করো।
হেফাজতি একগাল হাসিয়া কহিল, আমিই ডেমক্রেসী।
কহিলাম, অঁ, তা তোমার ডেমক্রেসীর রং কী? গোলাপী?? শুনিতেছি নাম পল্টাইতেছ? গোপালগঞ্জ কি গোলাপীগঞ্জ বানাইবা?
হেফাজতি আর সংবরিতে পারিল না, হুংকার ছাড়িল, চোপ! বেয়াদব কোথাকার !
ধীরে পুছিলাম, আমাকে বলিলা?
হেফাজতি ফচ করিয়া জিভে কামড় মারিয়া কহিল, আরে নাহ, মুদ্রাদোষ।
কহিলাম, দোষ কর কেন মিছামিছি, স্বপ্নদোষের ন্যায় মুহুর্মুহু?? লেবাস নষ্ট করিবে নাকি !
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




