somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আড়াই বছরের অপেক্ষা ঘুচল কাঙ্খিত ২১৫৯ জনের

৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আড়াই বছর পর অবশেষে ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৫৯ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করেছে কমিশন। কমিশনের ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd/) সুপারশিকৃতদের তালিকা পাওয়া যাবে।

লিখিত ও মৌখিক পরীক্ষায় কৃতকার্য হয়েছেন ৮ হাজার ৭৬৩ জন। সুপারশিকৃতদের মধ্যে এক হাজার ৩৮৮ জন পুরুষ ও ৭৭১ জন নারী।

উত্তীর্ণ হয়েও পদ স্বল্পতার কারণে ছয় হাজার ৫৮৪ জনকে সুপারিশ করতে পারেনি কমিশন, তাদেরকে ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০’ অনুযায়ী সরকারের চাহিদা অনুযায়ী প্রথম/দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের ব্যবস্থা করবে পিএসসি। তাদের তালিকাও প্রকাশ করা হয়েছে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা চলতি বছরের ২৮ জানুয়ারি থেকে ১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষায় ডাকা হয় নয় হাজার ৯৬৩ জনকে।

গত বছরের ১৮ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮২২ জন।

চলতি বছরের ২৪ থেকে ৩১ মার্চ ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় প্রার্থী ছিল ৪৬ হাজার ৫৩০ জন।

প্রথম দফায় গত বছরের ৮ জুলাই কোটার ভিত্তিতে প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন।

কিন্তু প্রকাশিত ফলে মেধাবীরা অনেকেই বাদ পড়েছেন অভিযোগ তুলে আন্দোলন শুরু হলে ১৪ জুলাই পুনর্মূল্যায়িত ফল প্রকাশ করা হয়, যাতে ৪৬ হাজার ২৫০ জন উত্তীর্ণ হন।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×