somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মূল সমস্যা দূর না করে মায়া কান্নায় লাভ কি?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুক থেকে শুরু করে পত্র-পত্রিকাগুলোতে এখন সর্বাধিক আলোচিত একটি বিষয় সিরিয়ান পরিবারের শিশু আয়লান। গৃহযুদ্ধকবলিত সিরিয়া থেকে পরিবারটি আশ্রয় নিয়েছিল তুরস্কে। বুধবার তুরস্ক থেকে নৌকায় চেপে গ্রিস যাওয়ার চেষ্টা করার সময় দুর্ঘটনার শিকার হয় তারা। নৌকা ডুবে সাগরের ঢেউয়ে তলিয়ে যায় পরিবারের দুই ছেলে—তিন বছর বয়সী আয়লান আর পাঁচ বছর বয়সী গালিব। ভূমধ্যসাগর কেড়ে নিয়েছে ওদের মা রেহানাকেও।

তুরস্কের সমুদ্রসৈকতে পড়ে থাকা আয়লানের ছোট নিথর দেহের ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে বড় ধরনের ঝাঁকুনি খায় অভিবাসী-সংকট নিয়ে দ্বিধাগ্রস্ত ইউরোপ। ঘুম ভাঙেছে নাকি বিশ্ববাসীরও। আবার মিশরীয় এক ধনকুবের নাকি ইতালী-গ্রীস থেকে দ্বীপ কিনে অভিবাসীদের আশ্রয় দিতে চান। মিডিয়া বলছে সংবাদপত্র ও সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়া আয়লানের ছবিটি খানিকটা পাল্টে দিয়েছে জনমত। কিন্তু লাভ কি!! প্রতিবারই তো কোন বড় দূর্ঘটনা ঘটার পর এমন হয়। জাতি জাগে আবার কয়দিন পর ঘুময়ে যায়।

সাম্প্রতিক শরণার্থী সমস্যা নিয়ে ইউরোপের যে নেতারা এত দিন নির্লিপ্ত ছিলেন, তাঁরাও নাকি মানবিক উদ্যোগের পথে এগোনোর কথা বলছেন। অন্তত দুই লাখ অভিবাসীকে গ্রহণ করতে ইউরোপকে অনুরোধ করেছে জাতিসংঘ।

এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় শরণার্থী সংকটে রয়েছে ইউরোপ। এশিয়া , আফ্রিকা, মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে প্রাণের ঝুঁকি নিয়ে পালিয়ে আসা লক্ষ লক্ষ মানুষ স্থলসীমান্ত এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পা রাখার চেষ্টা করছে। এই ঝুঁকিপূর্ণ দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে গণহারে প্রাণ হারাচ্ছেন অভিবাসন প্রত্যাশীরা।

অভিবাসীর সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে সিরিয়ার শরণার্থীরা, এরপর আফগানিস্তানের যুদ্ধবিধ্বস্ত নাগরিকরা এবং তৃতীয় অবস্থানে প্রাণঘাতী সংঘর্ষে লিপ্ত ইরিত্রীয়ার অতিদরিদ্র নাগরিকরা, আর মায়ানমারের নিপীড়ন রহিঙ্গাদের কথা তো বাদই দিলাম। অতি দরিদ্র দেশ হওয়ায়, নিপীড়ন ও দারিদ্র্যের হাত থেকে বাঁচতে চেয়ে পালাতে বাধ্য হচ্ছে দেশগুলোর দরিদ্ররা। চার বছরের গৃহযুদ্ধের কারণে ৪০ লাখেরও বেশি সিরীয় নাগরিক দেশ ছাড়া, যা গত ২৫ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে তীব্র অভিবাসন সংকট সৃষ্টি করেছে। নাইজেরিয়া, কসোভো ও পাকিস্তান থেকেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ইউরোপে যাচ্ছে।

একই সাথে গ্রিস, ইতালি, ফ্রান্স ও স্পেনসহ ইউরোপসহ যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর পার্শ্ববর্তী দেশগুলোও নিপীড়িত ওই মানুষকে নিতে অস্বীকৃতি জানাচ্ছে। এশিয়া, আফ্রিকা ও আরব উপসাগরীয় এলাকার বিভিন্ন দেশ থেকে মূলত যুদ্ধ, হত্যাযজ্ঞ এবং দারিদ্র্য থেকে মুক্তির লক্ষ্যে দেশ থেকে পালানো ওই অভিবাসী ও উদ্বাস্তুরা প্রাণ দিচ্ছে সাগরেই। আর জাতিসংঘ নামধারী সংগঠনটি শুধু আহ্বান জানাতেই ব্যস্ত। তবে যে যাই বলুক না কেন বিধ্বস্ত দেশগুলোতে শান্তি ফিরিয়ে আনা না গেলে অভিবাসী সমস্যা দূর করার কথা বলা আর গাছের গোড়ায় পানি না দিয়ে বাইরে থেকে হাত বোলানো একই কথা।



সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×