somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষা নিয়ে নয় কোন কৌশল, শিক্ষা হোক সবার

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা রাজপথ থেকে ফুটপাত—সবখানেই ইস্যু এখন শিক্ষা ভ্যাট। আলোচনা-সমালোচনা আর প্রতিবাদ যেমন ফেসবুক, টুইটার আর ব্লগের সাইবার ঝড়ে প্রকাশ পাচ্ছে, তেমনি অরাজনৈতিক এবং ছাত্ররাজনীতিমুক্ত শান্ত ক্যাম্পাসগুলোর শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। আপাতদৃষ্টিতে পরিস্থিতির খানিকটা উন্নতি চোখে পড়লেও অর্থমন্ত্রীর নতুন বক্তব্য হয়তো জন্ম দিবে নতুন মোড়! কেননা, সাড়ে ৭ শতাংশ শিক্ষা ভ্যাট প্রত্যাহার হয়নি। সিদ্ধান্ত অপরিবর্তিত রেখেই বাস্তবায়নের কৌশল বদলানো হয়েছে মাত্র!!!



১০ সেপ্টেম্বর মাননীয় প্রধানন্ত্রী সংসদে বললেন, এই ভ্যাট ছাত্ররা নয়, কর্তৃপক্ষ দেবে। বৃহস্পতিবার দুপুরেই রাজস্ব বোর্ডের (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করার জন্য নতুন করে ভ্যাট আরোপ করা হয়নি। বিদ্যমান টিউশন ফির মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ভ্যাট বাবদ অর্থ পরিশোধ করার দায়িত্ব সম্পূর্ণরূপে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, কোনোক্রমেই শিক্ষার্থীদের নয়। বিদ্যমান টিউশন ফির মধ্যে ভ্যাট ‘অন্তর্ভুক্ত থাকায়’ টিউশন ফি বাড়ার কোনো সুযোগ নেই বলেও এতে উল্লেখ করা হয়।”

খানিকটা বিপাকে পড়ে পরিস্থিতি সামাল দিতে সরকার এমনটি করেছে তা স্পষ্ট হয়ে উঠল আজ (১১ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিতের বক্তেব্যেই । তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন “ভ্যাট শিক্ষার্থীদেরই দিতে হবে”
চলতি বছর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট দিতে হবে না। কিন্তু পরবর্তী বছর থেকে শিক্ষার্থীদেরই ভ্যাট দিতে হবে। তিনি বলেন, যেহেতু প্রথম বছর হিসেবে শিক্ষার্থীরা আন্দোলন করেছে, তাই আমরা তা মেনে নিয়েছি। এ বছর শিক্ষার্থীদের ভ্যাট দিতে হবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ভ্যাট পরিশোধ করবে। কিন্তু পরবর্তী বছর থেকে শিক্ষার্থীদেরই ভ্যাট দিতে হবে।এসময় বেসরকারি শিক্ষার্থীদের প্র্রতিদিনের ব্যয় ১ হাজার টাকা উল্লেখ করে এর থেকে মাত্র ৭৫ টাকা ভ্যাট চাচ্ছেন বলেন জানান মুহিত।

শিক্ষা কোন পণ্য নয়। এটি দেশের মানুষ মৌলিক অধিকার। দেশের নীতি নির্ধারকদের নিত্যদিন পরস্পর বিপরীত বক্তব্য আমাদের কাম্য নয়। আশা করি সরকার তাদের অবস্থান পরিবর্তন করে শিক্ষার্থীদেরিউপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করে সকল শ্রেণীর মানুষকে উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ করে দেবেন।

http://bangla.bdnews24.com/bangladesh/article1024787.bdnews
http://www.banglanews24.com/fullnews/bn/424613.html

সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

হঠাৎ কেন ঢাকায় র প্রধান?

লিখেছেন ...নিপুণ কথন..., ১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:২২


দিল্লী দখল ঠেকাতে ঢাকায় চলে এলেন র প্রধান!

হ্যাঁ, ঠিকই শুনলেন। ক'দিন ঐ র‍্যাডিসন ব্লুতে বসে অনেকের হাতে-পায়ে ধরলেন; বললেন, "তোমরা প্লিজ দিল্লী আক্রমণ করো না। আমাদের মিসাইল, অস্ত্র সব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের আদি জনগোষ্ঠী কারা

লিখেছেন কিরকুট, ১১ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৫৬


বাংলাদেশের আদি জনগোষ্ঠী নিয়ে আলোচনা হলেই আমাদের সামনে সাধারণত পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা কিংবা অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর কথা আসে। কিন্তু একটি প্রশ্ন প্রায়ই এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের আদি জনগোষ্ঠী... ...বাকিটুকু পড়ুন

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

×