somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুক্তমনা আরিফুল
মানুষের মনের কথা, আবেগকে প্রকাশ করার জন্য মানুষ সব সময় একটি মাধ্যম খুজে বেড়ায়। আমার মনে হয় সামহোয়ারইনব্লগ একটি তেমন প্লাটফরম যেখানে আমি কথা গুলো ব্যক্ত করতে পারি। আমি নিজের মনের ভেতর ঘুরতে থাকা চিন্তা গুলোকে ব্লগের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি

জিপিএ ৫ বা এ+ না পেলে কি জীবন শেষ হয়ে যায়?

১২ ই মে, ২০১৬ সকাল ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ হয়ত তোমার কাছে মনে হচ্ছে এই পৃথিবীটা আমার নয়, আমি সবার থেকে খারাপ ছাত্র ,আমার কোন রকম যোগ্যতা নাই। হয়ত আমি জীবনের অনেক একটি গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলেছি, হয়তবা আমার লাইফ এ+ না পাওয়াতে একেবারেই শেষ হয়ে গিয়েছে। আসলে বাস্তবতা কি তাই বলে। না কখনো না। একটি রেজাল্ট বা শুধুমাত্র একটি এ+ কখনো মানুষের সব কিছু না। জীবন পথের মাত্র শুরুর পর্যায়ে আছ তুমি যেখানে সফলতা আর ব্যর্থতা দুটোরই সংমিশ্রণ রয়েছে।
আর এ দুটো নিয়েই তো আমাদের জীবন। হয়ত তুমিও আজকে অন্য সবার মত হাসতে অথবা মিষ্টির প্যাকেট নিয়ে তুমিও দৌড়াদৌড়ি করতে। সেটা করতে পারছ না। তোমার ফলাফল খারাপ হয়েছে এতে তুমি ভাবছ আমি হয়ত অন্য সবার থেকে খারাপ ছাত্র। সেটা না। একটু ভেবে দেখ হয়ত তোমার মাঝে এমন কোন গুণ বা দক্ষতা রয়েছে যেটা অন্য কারো মাঝে নেই। হয়ত তুমি এখন নিজের রুমের দরজা বন্ধ করে নীরবে কাদতেছ। তুমি কি জান,তোমার বাবা মাও হয়ত তোমার কথা ভেবে খায়নি। তোমার জীবনের এখনো অনেক পথ বাকি। যেটা গিয়েছে সেটাকে যেতে দাও। এসএসসি ফলাফলের গৌরব,সুনাম থাকে মাত্র দুই বছর।
আর তোমার ভেতরে যদি আগুন থাকে তাহলে নিশ্চই জ্বলে উঠবে,এত চিন্তা করার কোন প্রয়োজন নাই । এই কথাটা তুমি কলেজ এ গিয়েই বুঝতে পারবে। হয়ত তোমার ফ্রেন্ডরা আজকে সবাই এ+ পেয়ে নাচানাচি করছে তুমি পারছ না। কলেজ লাইফটা ভাল ভাবে পড় দেখবে তোমার রেজাল্ট এমনিতে ভাল হবে। আবার বলতে পার ভাইয়া পড়লাম তো অনেক কিন্তু রেজাল্টতো ভাল হল না। জীবনের সব ক্ষেত্রেই মানুষ সফল হয়না। কিছু কিছু সময় মানুষ হোচট খায়। আর এটা আমাদের সবাইকে মেনে নিতেই হবে। বিফল হয়েছ তাই বলে কি তোমার বসে থাকলে হবে? না … সেটা হবেনা। বিজ্ঞানী টমাস আলভা এডিসন হাজার বার চেষ্টা করার পরেও থেমে যান নি। আর তিনি যদি থেমে যেতেন তাহলে কি আমরা বাল্ব পেতাম? ঠিক তেমনি ভাবেও তোমার মাঝে লুকিয়ে আছে সুপ্ত শক্তি। আর সেটার দ্বারাই তোমার নিজের মাঝে লুকিয়ে থাকা মানুষটিকে জাগিয়ে তুলতে হবে। তোমার রেজাল্ট খারাপ হয়েছে এ জন্য এমন কোন কাজ করোনা যাতে করে তোমার পিতা মাতাকে সারা জীবন সেই কষ্ট বুকে নিয়ে বেড়াতে হয়। অনেক সময় দেখি অনেকে এ+ পায়নি বলে নিজের জীবন বিসর্জন দেয়,ফাসি দেয় অথবা অন্য কোন উপায়ে সুইসাইড করে। আরে এ বোকা সুইসাইড কেন করবি তুই। জীবন কি এখানেই শেষ?
আরাফাত শাওন যে কিনা ৪.৮৩ পাওয়ার পরেও এ+ না পেয়ে সুইসাইড করেছিল।
এটা সবেমাত্র প্রথম ধাপ। আমি প্রথমেই বলেছি নিজের মাঝে আগুন থাকলে সেটা দেরিতে হলেও জ্বলে উঠবেই। দেখা যাবে তিন থেকে চার বছর পর কে কোন পজিশনে যাচ্ছে। তখন দেখা যাবে তুমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বুয়েটের মত নামকরা বিশ্ববিদ্যালয়ে বন্ধুদের সাথে আডডা দিচ্ছ। আর তোমার সেই বন্ধুগুলো যারা অনেক এ+ নিয়ে গর্ব করেছিল তারা বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পা রাখতে পারেনি। এ রকম হাজার হাজার উদাহরণ রয়েছে আমাদের দেশে। একটু চোখ কান খোলা রেখে চারদিকে দেখ। দেখবে তোমার উত্তর পেয়ে যাবে। জীবনে গেলে বড় হতে এ+ লাগে না। লাগে শুধু চেষ্টা,ধৈর্য আর উপযুক্ত কনফিডেন্স। আবারো বলছি তুমি বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। তাদের তুমি আজকে মুখে হাসি ফোটাতে পারোনি। প্রাণপণ লড়াই করো যুদ্ধে জেতার জন্য। তখন দেখতে পারবে তোমার মা-বাবার মুখের হাসি কোনদিন শেষ হবেনা। সে হাসির মূল্য তুমি দুনিয়ার কোন মুদ্রায় ক্রয় করতে পারবে না ।
নিজের উপর বিশ্বাস রাখ,সামনের লক্ষ্যকে এখন থেকেই স্থির করো । আর কলেজ লাইফের প্রথম দিন থেকেই লেখাপড়ায় মগ্ন হয়ে যাও। ২ বছর দেখতে পারবে জীবনের আসল মিনিং। আর তখন নিজেকে মনে হবে আমি এ পৃথিবীর সব থেকে সুখি এবং দামি মানুষ। আবারো বলছি কনফিডেন্স ধরে রাখো….বিজয় তোমারি হবে মাস্ট।
Life,not a single word.Its so complicated. We can make it easier according to our work and performance. A hard working man can never be falled in backside of others. He always stays at front side and lead the world. Try to make yourself as an important person. World will search for you. Best wishes for you……….
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×