somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুক্তমনা আরিফুল
মানুষের মনের কথা, আবেগকে প্রকাশ করার জন্য মানুষ সব সময় একটি মাধ্যম খুজে বেড়ায়। আমার মনে হয় সামহোয়ারইনব্লগ একটি তেমন প্লাটফরম যেখানে আমি কথা গুলো ব্যক্ত করতে পারি। আমি নিজের মনের ভেতর ঘুরতে থাকা চিন্তা গুলোকে ব্লগের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি

বায়োমেট্রিক সিম রেজিট্রেশন এবং মানুষের ভোগান্তি

২৬ শে মে, ২০১৬ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিট্রেশন একটি আধুনিক প্রক্রিয়া এবং আমি কখনো এর বিরোধী নয়। তবে আমাদের তারানা ম্যাডামের এটা জানা উচিৎ ছিল যে যারা এখনো ভোটার হওয়ার পরেও ভোটার আইডি কার্ড পায়নি তারা কিভাবে তারা নিজেদের সিম রেজিট্রেশন করবে। আর আমি নিজেই এই পরিস্থিতির সম্মুখীন। আমি পড়াশোনা করছি একটি বিশ্ববিদ্যালয় এ। একদিকে আমার ক্লাস চলছে আবার সিম রেজিট্রেশনও চলছে অন্যদিকে। এখন আমি যদি ক্লাস বাদ দিয়ে সিম রেজিট্রেশন করতে যাই তাহলে আমার ক্লাস কি তারানা ম্যাডাম করে দেবেন নাকি আমার ভার্সিটির ক্লাস উপস্থিতির নাম্বার তিনি দিবেন? তাই আমি আমার মা কে দিয়ে আমার সিম রেজিট্রেশন করতে পাঠাই। দোকানদার যা বলেছে তাতে আমি পুরো হতাশ। সিম রেজিট্রেশন করতে নাকি আমাকে লাগবে। আরে আমি কি ক্লাস বাদ দিয়ে এই সামান্য রেজিট্রেশনের জন্য এখন বাড়িতে যাব। যেহেতু আমি এখনো আইডি কার্ড পাইনি সুতরাং আমার অভিভাবকের আইডি দিয়েই রেজিট্রেশন করা লাগবে। এখন আমার জানতে খুব ইচ্ছা হয় সিম যদি রেজিট্রি করাই লাগে তবে আমাকে কেন দরকার। আর আমি যদি কাউকে হত্যা করি অথবা কোন অকারেন্স করি তাহলে কি আমাকে পাওয়া যাবেনা? কেননা সিম তো একজনের নামে রেজিট্রেশন হচ্ছেই। তাকে ধরলেই তো হবে। আর একটি কথা, মাননীয়া তারানা ম্যাডাম বলেছেন "সিম রেজিট্রেশন সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে এবং কারো কাছ থেকে কোন প্রকার টাকা নেওয়া হচ্ছে না।" আসলেই কি তাই? বাস্তব চিত্র কিন্তু অন্য কথা বলছে। এখন পর্যন্ত তারাই জানে যারা সিম রেজিট্রেশন করতে গিয়ে নিজের পকেটের টাকা দোকানদারকে দিয়েছে। আর সে সময় আপনি টিভিতে স্টেটমেন্ট দিয়েছেন,এই সব লোকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন। আসলে কি নিয়েছেন,নেন নাই। কারণ আমরা জানি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমার কষ্ট লাগে ওইসব জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য যারা নিজেদের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কে আপনাদের মত মানুষের হাতে তুলে দিয়ে গেছেন।
একটা কথা আছে বিড়ালের সামনে দুধের শিকে ছিড়ে পড়লে বিড়ালের মাথা উলট পালট হয়ে যায়। ওই সময় সে ভাবতে পারেনা কি সিদ্ধান্ত নেবে। আমার মনে হয়না তারানা হালিম এর ব্যতিক্রম। সিম রেজিট্রেশন বাড়িতে গিয়ে করতে চেয়েছিলাম কিন্তু এখন সিদ্ধান্ত নিলাম সিম যদি বন্ধও হয়ে যায় তবুও করব না। সরকারি টাকায় খেয়ে মানুষকে ভাল ভাবেই ভোগান্তিতে ফেলা যায় কিন্তু সাধারণ মানুষরাই জানে ভোগান্তিতে পড়লে কেমন লাগে। আপনি আমাদের জায়গা থেকে নিজেকে ভাবুন দেখবেন মস্তিষ্ক থেকে একটা উত্তর বেরিয়ে আসবে। মানুষ আপনাদের মত এমপিদের নির্বাচিত করে একটু সুবিধা পাওয়ার জন্য,কষ্ট পাওয়ার জন্য নয়। আমি জানি আমার এ কথা গুলো অনেকেরই গায়ে লাগবে,আমার কিছু করার নাই। সত্যিটাকে বলতেই হবে।।।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৬ রাত ১০:১৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×