somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুক্তমনা আরিফুল
মানুষের মনের কথা, আবেগকে প্রকাশ করার জন্য মানুষ সব সময় একটি মাধ্যম খুজে বেড়ায়। আমার মনে হয় সামহোয়ারইনব্লগ একটি তেমন প্লাটফরম যেখানে আমি কথা গুলো ব্যক্ত করতে পারি। আমি নিজের মনের ভেতর ঘুরতে থাকা চিন্তা গুলোকে ব্লগের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি

রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলোর মুলধন পিপড়া খায় নাকি হাওয়া হয়ে যায় তা জাতি জানতে চায়

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় মাটির ব্যাংকে টাকা জমিয়ে রাখতাম। আর সেটা যেকোন উপায়ে লুকানোই ছিল একমাত্র চিন্তা যাতে কোন প্রকার লুটপাট না হয়। তখন মোটামুটি নিশ্চিত থাকতাম না আমার মাটির ব্যাংক থেকে লুটপাট হবে না।

তবে এখন নিউজপেপার, মিডিয়ায় দেখতে পাচ্ছি টাকা লুটপাট হচ্ছে। তবে সেটা মাটির ব্যাংক থেকে নয়। এটা হল আসল টাকা জমা রাখার রাষ্ট্রায়ত্ত ব্যাংক। আর লুটপাট করার সিস্টেমও কিন্তু অনেকটাই প্রশংসার দাবি রাখে কেননা এসব ব্যাংক থেকে সরকারের আমলারা সহজেই ঋণ নিতে পারেন। তাদের দিতে হয়না কোন প্রকার জামানত কিংবা কোন প্রকার আইনি অঙ্গীকারপত্র। আর এজন্যই তারা সরকারী চাকুরীজীবী হিসেবে জগত বিক্ষ্যাত(এদেরকে মেয়ের জামাই বানাতে দেশের শ্বশুর সমাজ সদা প্রস্তুত)।

একটি দেশের সাধারণ মানুষ সরকারী ব্যাংকগুলোকে নিজেদের আশ্রয়স্থল মনে করে। সেখানে অর্জিত টাকা নিজের বিশ্বাসের জায়গা থেকেই জমা রাখে। কিন্তু কিছুদিন পর পর জনগণ যদি জানতে পারে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বর্তমানে মূলধন হারিয়ে দেউলিয়া হওয়ার পথ গুনছে তখন তারা শেষ আশ্রয়স্থল হিসেবে কাকে বেছে নিবে। আজ কয়েকটি পত্রিকায় পড়লাম সোনালি ব্যাংক, রুপালি ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নমন ব্যাংক,বাংলাদেশ কমার্স ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক সহ আরো অনেক ব্যাংক বর্তমানে মুলধন হারিয়ে পথে বসার জোগাড়। কিন্তু কেন?

উত্তর তারাই দিতে পারবে যারা এই ব্যাংকগুলোর সাথে সম্পৃক্ত। সরকারের মন্ত্রী, আমলারা সহজেই এইসব ব্যাংক থেকে ঋণ নিতে পারে। তাদের তেমন কোন প্যারা নেই ঋণ নেওয়ার ক্ষেত্রে। অথচ সাধারণ জনগণ যদি ঋণ নিতে যায় তখন ঋণ গ্রহীতা ঋণের সংজ্ঞা সহ মুখস্ত করে ফেলে। তাকে একটি ঋণ বিষয়ক প্রবন্ধ লিখতে দিলে সে নিঃসন্দেহে ৯০/১০০ পাবে।

তাহলে সাধারণ জনগণই কেন বার বার প্যারার স্বীকার হবে। বাংলাদেশ ব্যাংক চাইলেই এই সব ঋণ খেলাপি আমলা, মন্ত্রী পর্যায়ের লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনা। কারণ হাত বাঁধা।

কিছুদিন আগে শুনলাম ইসলামিক ব্যাংক নাকি সরকারের আন্ডারে চলে গিয়েছে এবং সরকারের উচ্চ পর্যায়ের লোকজনই এটাকে নিয়ন্ত্রন করবে মানে চাবি দিয়ে ঘুড়িয়ে নিজেদের মত উড়াবে। সেটাই তো ভাল তাইনা?
ইসলামিক ব্যাংক প্রাইভেট ব্যাংক হলেও অনেকদিন পর্যন্ত সাধারণ জনগণের বিশ্বাসের জায়গায় ছিল। কিন্তু এখন আর নেই। কেন নেই সেটা আপনার খুজে উত্তর বের করুন। এখন প্রবাসী এবং দেশের জনগণ তাদের জমাকৃত অর্থ ইসলামিক ব্যাংক থেকে তুলে নিচ্ছে। কারণ কোন মানুষ চাইবে না নিজের টাকা পিপড়া খেয়ে নিক।

লিখতে গেলে অনেক লেখাই চলে আসে তবে লিখা যায়না। কারণ আপনি লিখবেন ত আপনি................. থাক বললাম না।
সচেতন থাকুন। ঠকবেন না।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×