somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঝাঁকি দিয়া ভবন ধসানোর দরকার নাই, চলেন আপাতত ঝাঁকি দিয়া কন্ট্রোল জেড শিখি।

১৮ ই মে, ২০১৩ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইফোন বিষয়ক কয়েকটি টিপ্‌স:
ঝাঁকি: একটা কিছু লিখেছেন এখন কাঁটতে চান। কাটাকুটি খেলার দরকার নাই। একটা ছোট্ট ঝাঁকি দেন। ভয় নাই আইফোন ধসে যাবে না। লেখাটা মুছে যাবে। ভুল কিছু লেখলেই ঝাঁকি। এই রকম ঝাঁকি দিয়া গানও চেন্জ করতে পারবেন। আইফোনে Settings > Music > Shake To Shuffle অন করে দিন। তার ইচ্ছামত ঝাঁকান আর গান চেন্জ করেন। গান পুরাটা শোনার দরকার নাই। দেন আবার ঝাঁকি দেন।

স্ক্রিনশট নিতে চান?
হোম বাটন আর পাওয়ার বাটন একসাথে চেপে ছেড়ে দিন। ধরে রাখবেন না। ক্যামেরা রোলে গেলে ছবিটি পাবেন।
হোম বাটন আর পাওয়ার বাটনের খেলা এইখানেই শেষ না। ফোনে গিট্টু লাইগা গেছে? মগবাজারের জ্যাম? নড়েও না চড়েও না? হোম বাটন আর পাওয়ার বাটন ধইরা বইসা থাকেন। আধ খাওয়া আপেলের ছবি দেখলে ছাইড়া দেন। আপনি ট্রাফিক জ্যাম পার হইয়া হাতির ঝিল চইলা গেছেন। এইটাই হইলো আইফোনের রিস্টার্ট দেওয়ার নিয়ম। কেউ জিগাইলে কইতে পারবেন তো?? জানি পারবেন। কপিরাইট দিতে ভুইলেন না কিন্তু।

যাদের আইফোনের হোম বাটনের বয়স দুই তিনশো বছর পার হইয়া গেছে। মানে এখন আর ঠিকমত কাজ করতে চায় না তাদের জন্যও ব্যাবস্থা আছে। খারান কইতাছি।
জিনিসটার নাম Assistive Touch. ফিজিক্যাল হোম বাটনের বিকল্প। ঐটা দিয়া সবই করতে পারবেন। ঐটা আজীবন ভার্জিন। কেমনে অন করবেন?
Settings > General > Accessbility > Assistive Touch অন করে দেন। আর ফিজিক্যাল হোম বাটনের দরকার হবে না। হাড়কিপ্টা মানুষের জনয় ঐডা পারফেক্ট জিনিস। যারা আইফোন পারলে সিন্ধুকে নিয়ে চলাফেরা করেন দাগ পড়বো বইলা তারা একটা থাংকু দেন।

আরেকটা তেলেসমাতি দিয়া আজকে বিদায় হমু।
খাটাইশ চিনেন?? এইটা গ্রাম দেশের বিরল প্রানী। শিয়াল সদৃশ এই প্রানীটি যদি কামড় দিয়া ধরে তাইলে আর ছাড়ে না। এই গোত্রের কিছু প্রানী বিবর্তন প্রক্রিয়া কাজে লাগাইয়া মানুষে রুপান্তরিত হইছে। এদের মধ্যে বেশির ভাঐ বাচ্চা কাচ্চা যদি এরা আপনার আইফোন টা চায় তাইলে আপনাকে দিতেই হবে এবং এরা যে কোনটা ঘাটতে গিয়া কোনটা বাইর কইরা ফালাবো এইটা বলা যায় না। তাই এদের জন্য দরকার খাঁচা। একটা গেম বাইর কইরা দিবেন ঐডা থিকা কোনদিকে যাইতে পারবো না। ফোন যদি ভাইংগাও ফালায় এই খাঁচা দিয়া বাইর হওনের কোন উপায় নাই। অন করতে চাইলে কি করতে হবে?
Settings > General > Accessbility > Guided Access.
ঝামেলা মিটা গেলো। পাসওয়্যার্ড দিয়ে দেন এর পর দাগ কাইটা দেন, কোন জায়গা টুকু এ্যাকেসেস করতে পারবে। পাসওয়্যার্ড ভুইলা গেলে বিপদ তখন উপরে বর্নিত রিস্টার্ট মেথোড কামে লাগান।

ভালো থাকেন সবাই।
ফেসবুক পেজ:
Techno Reports 24
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×