somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহামমদ কামরুজজামান
খুবই সাধারন একজন মানুষ । পড়া যার নেশা । পড়ার এবং জানার আশায় ----

হোয়াইট হাউজ - আলৌকিক কিছু না ঘটলে "বিদায় ট্রাম্প , অপেক্ষায় জো বাইডেনের" - (আমেরিকার নির্বাচন পরবর্তী ফলোআপ পোস্ট -১)

০৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছবি - গুগল

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজের প্রবেশের স্বপ্ন জোরদার হচ্ছে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের। ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমের হিসেব মতে বাইডেন ২৬৪টি ইলেক্টোরাল ভোটে এগিয়ে রয়েছেন যেখানে ট্রাম্পের আছে ২১৪। ক্ষমতায় আসতে হলে ম্যাজিক ফিগার ২৭০টি ইলেকটোরাল ভোটের দরকার

২০১৬ সালে ট্রাম্পের "মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন" একটি প্রচারণা স্লোগান যা আমেরিকান রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প ব্যবহার করেছেন এবং তা তাকে ২০১৬ সালের রাষ্ট্রপতি পদে সফল হতে সাহায্য করেছে। কিন্তু গত ৪ বছরে তার "মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন" স্লোগান অনেকটাই অসফল হয়েছে তার কিছু পদক্ষেপ তথা হটকারী সিদ্ধান্তের কারনে।এটা ঠিক ব্যবসায়ী হিসাবে ডোনাল্ড ট্রাম্প সফল এবং একজন রাজনীতিবিদ হিসাবেও তিনি প্রাথমিক ভাবে সফল হয়েছিলেন কিছুটা চমক দেখিয়ে।তবে আমেরিকার মত সুপার পাওয়ার রাষ্ট্রের জন্য একজন অভিজ্ঞ-দক্ষ-কুশলী রাজনীতিবিদ তথা রাষ্ট্রপতি দরকার ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য।রাজনীতির মাঠের অনভিজ্ঞতাই এক্ষেত্রে তাকে কিছুটা বেকায়দায় ফেলে দিয়েছে।কারন দায়িত্বশীল অবস্থানে থাকলে অনেক কিছু যেমন মন চাইলেই করা যায়না তেমনি অনেক কিছু মেনে চলতে হয়।



ছবি - গুগল

ট্রাম্প বরাবরই প্রচলিত নিয়ম মেনে না চলাতেই বিশ্বাসী।তাইত তার শাসন আমলে এমন অনেক কিছু করতে এবং ঘটতে দেখা গেছে যা সুপার পাওয়ার রাষ্ট্র এবং এর রাষ্ট্রপতি হিসাবে বেমানান।তারপরেও তার শাসনকাল ৪ বছর পার করেছেন এবং হাড্ডাহাড্ডি লড়াইয় ও করেছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের সাথে। আর সব কিছুতেই হার জিত বলে একটা কথা আছে।একজন হারবে আরেকজনকে জিতানোর জন্য।এখন পর্যন্ত ভোটের যে ফলাফল ট্রাম্পের পরাজয় এখন শুধু কিছুটা সময়ের ব্যাপার।তবে হার জিত যাই হউক ট্রাম্পকে আমেরিকা তথা সারা দুনিয়া মনে রাখবে একজন নিয়ম মেনে না চলা এবং হার না মানার মানষিকতার লড়াকু মানুষ হিসাবে।

এখন পর্যন্ত পাওয়া বিভিন্ন হিসাবে বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল ভোট। যদিও ভোট গণনা শেষ হওয়ার আগেই হঠাৎ নিজেকে বিজয়ী ঘোষণা করে বিতর্কে জড়িয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি ভোট গণনা বন্ধে তিনি সুপ্রিমকোর্টের দারস্থ হওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন।আর জো বাইডেন পেয়েছেন ২৬৪টি ইলেক্টোরাল ভোট।

ট্রাম্প এখন পর্যন্ত ৬ কোটি ৮৬ লাখের মত ভোট পেয়েছেন।এদিকে,ভোটপ্রাপ্তির দিক দিয়ে ডেমোক্রেট প্রার্থী হিসেবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও ছাড়িয়ে গেছেন একই দলের প্রার্থী জো বাইডেন।২০০৮ সালের নির্বাচনে বারাক ওবামা ৬ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫১৬ ভোট পেয়েছিলেন। জো বাইডেন এখন পর্যন্ত ৭ কোটি ২১ লাখেরও বেশি ভোট পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত এত বেশি ভোট পেয়ে কোনো প্রেসিডেন্ট নির্বাচিত হননি।

তাই হ্য়ত বলা যায় ,বিদায় ডোনাল্ড ট্রাম্প এবং স্বাগতম জো বাইডেন ইন হোয়াইট হাউস।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×