somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিনন্দন মরক্কো ;), রচিত হোক নতুন ফুটবলের ইতিহাস ২০২২ সালের এই বিশ্বকাপে।

১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





পূর্ববতী পোস্ট - " কোয়ার্টার ফাইনাল - বিশ্বকাপ ফুটবল ২০২২ " - ইউরোপ বনাম দক্ষিন আমেরিকা সাথে আফ্রিকার অদম্য সিংহ মরক্কো । লিংক - Click This Link

কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচে কাতারের আল থুমামা স্টেডিয়ামে , মরক্কো বনাম পর্তুগাল ফিফা বিশ্বকাপ ২০২২ ম্যাচে বিশ্বসেরা রোনালদো এবং ফিফা র‍্যাঙ্কিংএ ৯ম পর্তুগালকে হারিয়ে দিয়ে ১ম আফ্রিকান দল হিসাবে সেমিফাইনালে পৌঁছে গেল আশ্রাফ হাকিমির দল মরক্কো , জন্ম দিলো ফুটবলের রূপকথার। এর সাথে সাথে রচিত হলো ফুটবলের ইতিহাসে এক নতুন ইতিহাস। :(( অভিনন্দন মরক্কো।

মুসলিম এবং আফ্রিকান দল হিসেবে এই প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে মরক্কো তারকা ঠাসা পর্তুগালকে আউট করে।বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো বা সিআর ৭, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্ডো সিলভা, পেপে, রুবেন নেভেস, ডিয়োগো ডালট সবার ফুটবল কারিশমা-প্রচেষ্টা সব ব্যর্থ হয়ে গেছে মরক্কো পাহাড়সম রক্ষণ দেয়ালে। এ এমনই এক অসাধারণ রক্ষণ দেয়াল মরক্কো যারা এই বিশ্বকাপে এখনও প্রতিপক্ষকে তাদের বিপক্ষে গোল করতে দেয়নি এবং পর্তুগালকে হারিয়ে যারা পৌছে গেছে স্বপ্নের সেমিফাইনালে শিরোপা থেকে দুই ম্যাচ দূরে। আফ্রিকান দল ঘানা ২০১০ সালে সেমিফাইনালের জন্য চেষ্টা করেছিল কিন্তু আফ্রিকান দেশগুলির জন্য কাঁচের দেয়াল পুরোপুরি ভাঙতে পারেনি তবে এবার মরক্কো এটি ভেঙে গুড়িয়ে দিয়েছে সেই কাঁচের দেয়াল ।মরক্কো সেমিফাইনালে আসার পথে যা করেছে বা যাদের সাথে খেলে সেমিফাইনালে এসে পৌছেছে -



১। ২০১৮ রানার্স আপ ক্রোয়েশিয়া বনাম মরক্কো (০ - ০),
২। ফিফা ওয়ার্ল্ড র্যাংকিং নং ২ বেলজিয়াম বনাম মরক্কো (০ - ২ ),
৩। কানাডা বনাম মরক্কো (১ - ২ ),
৪। ২০১০ ফিফা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং ফুটবল রয়্যালটি স্পেন বনাম মরক্কো (০ - ০ , পেনাল্টিতে হার ০ - ৩)
৫। ২০১৬ ইউরোপীয় চ্যাম্পিয়ন পর্তুগাল বনাম মরক্কো (০ -১)।



খেলা শেষ।ইতিহাস গড়ে পৌছে গেল সেমিফাইনালে মরক্কো। প্রথম আফ্রিকান এবং মুসলিম দেশ হিসেবে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে তারা।

পুরো খেলায় পর্তুগাল বেশ কয়েকটি সুযোগই পেয়েছিল, কিন্তু মরক্কোর ডিফেন্সের চীনের প্রাচীরসম হারকিউলিয়ান প্রচেষ্টাকে অতিক্রম করতে পারেনি। এটা মরক্কোর জন্য গৌরবের, আর পর্তুগালের জন্য হৃদয়বিদারক। ক্রিশ্চিয়ানো রোনালদোর এটাই হয়ত শেষ বিশ্বকাপ, এ ব্যর্থতা বেশী পোড়াবে সিআর৭ কে। আর তাই তাকে খেলা শেষে তার আবেগ ধরে রাখতে না পেরে কাঁদতে কাঁদতে সোজা টানেলের নিচে যেতে দেখা গেছে।

কোয়ার্টার ফাইনালের বিজয়ী ৩ দল যারা সেমিফাইনাল খেলবে -

১। ক্রোয়েশিয়া - ব্রাজিলকে বিদায় করে।
২। আর্জেন্টিনা - নেদারল্যান্ড বিদায় করে।
৩। মরক্কো - পর্তুগালকে বিদায় করে।

আর কিছু সময়ের মাঝেই নিধারিত হয়ে যাবে, কে হবে চতুর্থ সেমিফাইনালের দল ফ্রান্স এবং ইংল্যান্ডের মাঝ থেকে।

ম্যাচ শেষে মরক্কোর ফুটবলারদের একযোগে মাঠের ভেতরেই লুটিয়ে পড়তে দেখা যায় সেজদায়। এর মধ্যে দিয়ে খেলায় জয়ী হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুল করলো না আফ্রিকার মুসলিম দেশ মরক্কো। দেখা গেছে, এই বিশ্বকাপের প্রত্যেক ম্যাচেই তারা ম্যাচ শেষে সেজদায় যেয়ে আল্লাহকে সবকিছুর জন্য ধন্যবাদ দিয়ে আসছেন। এবার ইতিহাস গড়ার ম্যাচে পর্তুগালকে হারিয়েও একইভাবে কৃতজ্ঞতা জানালেণ মরক্কোর ফুটবলাররা।

সব দেখে- শুনে এতটুকু আশা করা যায়, ২০২২ সালের বিশ্বকাপে নতুন এক ইতিহাস লিখতে চলেছে মুসলিম দেশ মরক্কো । মরক্কোর সাফল্যের জন্য শুভ :P কামনা রইলো।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৩৯
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×