somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ভারত ভ্রমন গল্প

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতের দুপুরের মিষ্টি রোদের মধ্যেই দামপাড়া গ্রীনলাইন কাউন্টারের এ/সি রুমে অপেক্ষা করছিলাম গাড়ীর জন্য। গাড়ী যথাসময়ে ছেড়েছিল একরাশ ভিতি নিয়ে। কারন তখন বি.এন.পি'র ডাকা হরতাল অবরোধের সাথে যুক্ত হয়েছিল পেট্রোলবোমা ও ককটেলের মহাসমারোহ... যাই হোক, জানটা কোন রকমে হাতে নিয়ে ভোর ৬টায় বেনাপোল পৌছালাম। তারপর লম্বা কাষ্টমস্, ইমিগ্রেশান ইত্যাদি। অবশেষে সকাল ১০ টায় বনগাঁ সিমান্তে পুরী-চা দিয়ে সকালের ব্রেকফাষ্ট।
আমাদের এবারের যাত্রার উদ্দ্যেশ্য ছিল চিকিৎসার উদ্দ্যেশ্যে ভেলোর যাওয়া। কোলকাতা পৌঁছেই প্রথমে টিকেট এর উদ্দ্যেশ্যে ফেয়ারলি প্লেস যাত্রা। সেখানে গিয়ে শুনলাম আমি যেই ট্রেন পছন্দ করেছি সেটা নাকি রেলকতৃপক্ষ সরকারী ভাবে সরাসরি টিকেট করতে পারেনা। টিকেট করতে পারে কারা জিজ্ঞেস করাতে বললো টিকেট করতে হবে আউটসাইড থেকে যে কোন ট্রাভেল এজেন্সি থেকে। তাদের মাধ্যমে অনলাইনে টিকেট করতে হবে। এখানে বলে রাখা ভাল যে, আমি যেই ট্রেনটি পছন্দ্ করেছিলাম সেটা ছিল প্রিমিয়াম ট্রেন। কারন সাধারণত ভেলোর যেতে যে কোন মেইল বা এক্সপ্রেস ট্রেন এর সময় লাগে ২৮ থেকে ৩১ ঘন্টা। আর তাদের ষ্টেশন হল্ট থাকে নুন্যতম ১৭ থেকে সর্ব্বোচ্চ ২৩/২৪ টা পর্যন্ত। এত লম্বা জার্নি এমনিতেই যথেষ্ট বিরক্তিকর। তার উপর ট্রেনগুলো ১৭ হল্ট লেখা থাকলে থামে ৩৪ বার, অর্থাৎ দ্বিগুন। তার উপর আমরা বাংলাদেশীরা এমনিতেই এত লম্বা ট্রেন জার্নিতে অনভ্যস্ত। সবকিছু বিবেচনা করে আমি যে ট্রেনটি পছন্দ করেছিলাম তার কারন ট্রেনটির কিছু অসাধারণ দিক হলো প্রথমত এই ট্রেনে কোন ওয়েটিং টিকেট বা আ.এ.সি. টিকেট থাকেনা। ২য়ত এই ট্রেনটি মাত্র ৩টি ষ্টেশনে থামবে। ৩য়ত ট্রেনটি তে নিজস্ব পেনট্রি কার আছে বিধায় খাবারের কোন অসুবিধা হয় না। তদুপরি টিকেট এর সাথে ভারত সরকার স্বল্প মুল্যে ২বেলা ভারী ও ৩বেলা হালকা খাবারের টাকা নিয়ে রেখেছিল। আর সবেচেয়ে যেটা আমার ভাষায় সাংঘাতিক সেটি হলো ট্রেনটি মাত্র ২৫ ঘন্টায় আমাকে ভেলোর পৌাঁছিয়ে দিবে। অবশেষে টিকেট এর চেয়ে প্রায় ১০০টাকা বেশী দিয়ে আউটসাইড ট্রাভেল এজেন্সি থেকে টিকেট করেছিলাম। আজ অনেক হলো। পরে আবার ভেলোর ভ্রমনের গল্প করব...

.
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×