বছর তিনেক আগে, রমজান মাসে ইফতারের ঠিক আগে এনটিভি-তে লাল দাড়ি ওয়ালা একজন বুজুর্গ ব্যক্তি বয়ান দিতেন। অন্য দর্শকদের মতো আমার আম্মাও অই অনুষ্ঠানের একনিষ্ঠ শ্রোতা ছিলেন। আম্মা বুজুর্গ ব্যক্তির অনুষ্ঠান দেখে আমাকে ইসলামের বিভিন্ন দিকনির্দেশনা সম্পর্কে জানাতেন। এইটা হলে এইটা করবি এইরকম হলে এইরকম...।
কিছুদিন পরে জানলাম লাল দাড়ি ওয়ালা সেই বুজুর্গ ব্যক্তি বাচ্চু রাজাকার। পুরোই থ খেলাম। ইসলামের লেবাস নিয়ে একটা রাজাকার কিভাবে একটা TV চ্যানেলের প্রতিষ্ঠিত ইসলামের বক্তা বনে গেলেন। আশ্চর্য না হয়ে পারলাম না। এখানেই শেষ না। ভারতের বিএসএফ প্রতিদিন সীমান্তের নিরীহ বাংলাদেশী দের গুলি করে মারে। অথচ বাচ্চু রাজাকার ভারত সীমান্ত দিয়ে নিরাপদে পালিয়ে যায়। বিএসএফ তখন কি তার হাতে চুমা খেয়ে বলেছিল "আসেন হুজুর কিভাবে আপনার খেদমত করব..."। আশ্চর্য এবং আশ্চর্য ...
আজ কে বাচ্চু রাজাকারের ফাসির রায় দেয়া হয়েছে। কথা হলো রায় কার্যকর করা নিয়ে। রায়ের বিরুদ্ধে আবার আপিল করা যাবে। তার মানে হলো বাচ্চু রাজাকারের কোন দিনও ফাসি হবে না। যদি কোন দিন হয়ও ততদিনে আমার আপনার ভবলীলা সাঙ্গ। শুধু বাচ্চু রাজাকার না অন্য রাজাকারদের বিচারও যে একটা ভাওতা বাজী তা আর বলার অপেক্ষা রাখেনা। রায় হবে , আপিল হবে। একটা রাজাকারের বিচার করতে লেগেছে ৪১ বছর। রায় আপিলের খেলা যে আরও কয় বছর ধরে চলবে। রাজাকার দের ফাসিতে ঝুলতে ঝুলতে আমি তত দিনে ফ্রেমে পেকড হয়ে দেয়ালে ঝুলব...। হা হা হা ...
লাগুক আরও ৪১ বছর। রাজাকার, তোরা ফাসিতে ঝুলবি। পাকিস্তানে কবরের মাটি কিনা রাখ। এই দেশের মাটিতে তোদের কবরের জায়গা নাই। এক ইঞ্চি মাটিও পাবি না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



