somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাঁরুস বাড়ি মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স (চাঁপাই নবাবগঞ্জ)

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্কুলজীবনে শ্রদ্ধেয় ইংরেজী শিক্ষক " Abdul Alim " -স্যার একটা কথা বলতো "পিন ড্রপ সাইলেন্স"। ক্লাসে পিন পতন নিস্তব্ধ থাকতে হবে। কোনো কথা নাই, কথা বললেই জবা গাছের চিকন বেতের "বারি"। তো আমার আজকের টপিক এর সাথে স্যারের মারের সম্পর্ক নাই, তবে সে-ই পিন পতন নিস্তব্ধতা আছে।


কথা বলছিলাম পিন-পতন নিস্তব্ধ সুবিশাল আমবাগানের মাঝে অবস্থিত #দারুস_বাড়ি_মসজিদ ও #দারুস_বাড়ী_মাদ্রাসা নিয়ে।


মসজিদ আর মাদ্রাসা দুটোই বাংলাদেশের প্রাচীনতম। মসজিদের ছাঁদ ধসে পড়েছে, তবে দেয়ালগুলো স্ব মহিমায় নিজের স্থাপত্যের শ্রেষ্ঠত্ব ঘোষণা করছে। দেয়ালের পাথরে অপূর্ব কারুকার্য এখনও বিরাজমান। দারুসবাড়ি নামটি বিখ্যাত আর্কিওলজিষ্ট কানিংহামের দেয়া।


শিলালিপি অনুযায়ী (লিপি-দৈর্ঘ্য ১১ ফুট ৩ ইঞ্চি, প্রস্থ ২ফুট ১ ইঞ্চি) ১৪৭৯ খ্রিস্টাব্দে (হিজরী ৮৮৪) সুলতান শামস উদ্দীন ইউসুফ শাহের রাজত্বকালে তাঁরই আদেশক্রমে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়। স্যার কানিংহ্যাম এর ভাষ্যও একইরকম। তো এই তথ্য অনুযায়ী মসজিদটার বয়স ৫৩১ বছর।



দারুস বাড়ী মাদ্রাসা- এখন অর্ধেকটা মাটির নিচে আর অর্ধেকটা উপরে। এটা ১৫০৪ খ্রীঃ সুলতান আলাউদ্দিন শাহ'র আমলে নির্মান করা হয়। এটা এদেশের সবচেয়ে প্রাচীনতম মাদ্রাসা।


কষ্ট করে পড়ার আর আনাড়ি হাতের তোলো স্থিরচিত্র দেখার জন্য অশেষ ধন্যবাদ। আমের রাজধানী হলেও এই শহরের কিন্তু ইতিহাস আর ঐতিহ্যের শেষ নেই। এক এক করে সব লিখবো ইনশাহ-আল্লাহ B-)
ফেসবুকে আমার পেইজ ফলো করতে পারেন এখানে গিয়েঃ https://www.facebook.com/bdborntraveler
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৪
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

উন্মাদ; নেতা না জনগন

লিখেছেন সামছুল আলম কচি, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৩



১। জনগন উন্মাদ, নাকি নেতা-পাতি নেতারা !!?? যেহেতেু জনগনই ভোট দিয়ে (বাংলাদেশ ছাড়া) নেতা নির্বাচন করে; বলা যায় জনগনের উন্মাদনা-ই নেতা-পাতি নেতাদের উন্মাদনা আরও বাড়িয়ে দেয় !!... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

×