
ভোর বিহানে আজান হলেই মা করতেন ডাকাডাকি।
এই ঈদে আর ডাকেনিগো মা, এ দুঃখ কোথায় রাখি!
হারিয়ে গেছে মা জননী আমার, শূন্যতা অপার
এই জীবনে মায়ের সাথে দেখা কি হবে আর?
মায়ের কথা ভাবলে আমার বড্ড কষ্ট হয়
মা হারা শোক এ জীবনে কখনও কাটবার নয়।
মা ছিল আমার জন্মদুঃখিনী সারাজীবন ভর
নিজের সুখের তোয়াক্কা করেনি সুখ চেয়েছে মোর।
প্রতি ঈদে দিতো মা আমায় একটি পোশাক কিনে
মলিন শাড়ির আঁচলটুকু লুকিয়ে সযতনে।
মা চাইতো খোকা তার অনেক বড় হোক
মানুষের মত মানুষ হলেই তার কাটবে দুঃখ শোক।
এ পৃথিবীর সব মায়েরাই বুঝি এমনতরই হয়
সন্তানের ভাবনাই যত ভাবনা নিজের জন্য নয়।
কোন অভিমানে পাড়ি দিলে মাগো মহাকালের অতলে।
ভাবলে বুকটা খাঁ খাঁ করে প্রতিটা পলে পলে।
ঈদের নামাজ শেষে মাগো তোমায় প্রার্থনায় রাখি।
সোহাগমাখা স্নেহের আশায় উন্মুখ হয়ে থাকি।
আজকের এই ঈদের দিনে সকল মায়ের তরে
আল্লাহর কাছে দুহাত তুলি মাগফিরাত কামনা করে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০২৬ সকাল ৯:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


