somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটো সোনা মসজিদ (চাঁপাই নবাবগঞ্জ)

০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমের রাজধানী চাঁপাই- এটা কে না জানে! তবে এই শহর জুড়ে রয়েছে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তাই খবর পেয়ে ছুটে যেতে দেরী হয়নি B-)


প্রাচীন গৌড় বাংলার রাজধানী ছিলো অনেক বার। সে কারণে অনেক অবকাঠামো এই অঞ্চলে গড়ে ওঠে। তাদের মধ্যে অন্যতম "ছোটো সোনা মসজিদ"। সুলতান হোসেন শাহের আমলে ওয়ালি মুহাম্মাদ কর্তৃক ১৪৯২-১৫১৯ খ্রিষ্টাব্দ সময়ে নির্মিত।


চাঁপাই নবাবগঞ্জ শহর থেকে ৩৬কিলোমিটার দূরে বাংলাদেশ-ভারত সীমান্তের একেবারে কাছে অবস্থিত এই মসজিদ। মসজিদে প্রবেশের জন্য আছে ১১টি দরজা। এছাড়া আছে ১২টি গোলাকার ও ৩টি চৌচালা আকৃতির মোট ১৫টি গম্বুজ। ধারণা করা হয় গম্বুজগুলো একসময় সোনার গিল্ড করা ছিলো। তাই এর নাম- সোনা মসজিদ।


ছবিঃ পাথরের উপর অলংক্রিত মসজিদের গায়ের কারুকার্য।


ছবিঃ মসজিদের ভিতরের পাথরের পিলার ও নামাযের স্থান।
অবাক করা বিষয় এখনও এই মসজিদে নামায পড়া হয়। এর দেয়ালে অসংখ্য ফুল,লতাপাতা ইত্যাদির নকশা করা রয়েছে। এর সামনে রয়েছে বিশাল দরজা। এছাড়া এর সামনে কয়েকটি সমাধি রয়েছে, তবে এগুলো কার, খুঁজে পাইনি।


এছাড়া মসজিদ প্রাঙ্গনে রয়েছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর এর সমাধি :)


তো সময় থাকলে দেখে আসতে পারেন একবার। আমার মতো যদি প্রাচীন স্থাপনা দেখলে আপনার অতীতে ফিরে যেতে ইচ্ছে করে তবে আপনার জন্য মাষ্ট। সুন্দর অতীতগুলো বারবারই হাতছানি দেয় এসব স্থাপনা দেখলে…


চাঁপাই এর আরো বেশ কিছু লিখা নিয়ে আসবো ইনশাহ-আল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন :)
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪
১০টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

×