
পাহাড় আমায় উদার হতে শেখায়। অথচ এই নগরীতে ফিরে আসলেই হাত-পা এক অদৃশ্য শিকলে বাঁধা পড়ে যায়। সেই শিকল থেকে মুক্তি পেতে গুণতে হয় আরো অনেকগুলো প্রহর, কাটাতে হয় অনেক না চাওয়া ঘুমন্ত রাত। প্রতিবারই পাহাড় থেকে ফিরে প্রচন্ড অস্থিরতা কাজ করে, সেটা আবার পাহাড়ে ফিরে যাবার জন্য। মাঝে মাঝে ইচ্ছে হয় শীতের রাত্রে তক্তপোষ ছেড়ে নিষিদ্ধ নগরে বিচরণ করি সোডিয়াম বাত্তিতে ঘুমিয়ে থাকা এই শত জঞ্জাল আর স্বার্থপরের শহরে। যেখানে মানুষগুলো তাদের খাবারের মতোই দিনকে দিন নিজেকে বিষিয়ে তুলছে, কোটি মানুষের ভীড়েও তাই একা সে, খুব একা।
পাহাড় আমায় আবার ভাবিয়ে তুললো। মাইলের পর মাইল জুড়ে মাথা উঁচু করে থাকা নিঃষঙ্গ পাহড়েও যেই একাকিত্ত্ব নেই, সেই একাকিত্ব এই ইট-সিমেন্টের রাজ্যে বাস করা ১কোটি ৭০লক্ষ মানুষের মধ্যে, সেই একাকিত্ব আমার মধ্যে...
আবার পাহাড়ে যেতে হবে। রাত বেশী না হলে আজই বের হয়ে যেতাম। তবুও সেই অদৃশ্য শিকল আমাকে ভাবায়...অদৃশ্য...কিন্তু ভাবায়.....
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



