somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্ডার থেকে আপডেট-৪। রাষ্ট্রদুতের বক্তব্যে চড়ম বিসৃন্ঙলা, অভাগাদের মনে হতাশা বৃদ্ধি। (৯/৩/২০১১)

১০ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বি.দ্রঃ বর্ডার বিষয়ক আমার কোন পোষ্ট আমার অনুমতি ব্যাতিত কেহ কোথাও প্রকাশ করবেন না। আংশিক বিকৃত/এডিট করেও কেহ কোথাও প্রকাশ করবেন না।

তৃতীয় দিনের মত আজও সকাল সকালেই আমরা পৌছে যাই আমাদের ভাইদের নিকট। একাধারে তিনদিন তারা আমাদের তাদের সাথে পেয়ে আমাদের একেবারে আপন করে নিয়েছে। আমাদের দেখে তারা অন্তত আশাবাদি হয়ে উঠে যে আমরা একদিন না একদিন দেশে ফিরতে পারব। অনেকে আবার আমাদের কে পেয়ে তাদের মনের দুঃখ গুলো শেয়ার করার তিব্র আকাঙ্খা দেখায়। যা তাদের চাহনি দেখে স্পষ্টই বুঝা যায়।

বেলা সারেএগার বারটার দিকে যেই বিল্ডিংএ দূতাবাসের লোকজন অবস্থান করছেন সেই বিল্ডিং এর শিড়িতে বেশ কিছু পুলিশি গার্ড নিয়ে মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রথম বারের মত অভাগাদের উদ্দেশ্যে কিছু বলতে এগিয়ে আসেন। তাকে দেখে হুমরি খেয়ে লোকজনদের জড় হতে দেখা গেলো না। পাঁচ হাজার মানুষ থেকে তিন থেকে চারশ মানুষ জড় হলো তার বক্তব্য শোনার জন্য।




রাষ্ট্রদূত সকলকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের কষ্ট আমরা বুঝতে পারি, তবে আমরা চাইলেই অনেক কিছু করতে পারি না। আমরা বাংলাদেশ সরকার আপনাদের জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

- তখন অভাগাদের মধ্য থেকে একজন বলে উঠে, আমরা ভাত চাই না, পানি চাই না, টাকা পয়সা কিছুই চাই না। শুধু আমাদের দেশে পাঠানোর ব্যাবস্থা করুন। তার সাথে আরো অনেকেই একই কথা বলতে থাকে।

তখন রাষ্ট্রদূত বলেন, আপনারা হৈচৈ করবেন না, বিসৃঙ্খলা করবেন না, চুপ চাপ থাকেন, হৈচৈ করে কোন লাভ হবে না। ঐদিন চলে গেছে যে আপনারা চিৎকার করবেন, হৈচৈ করবেন, ঐদিন চলে গেছে।

তখন জনতার মধ্য থেকে একজন বলে উঠে আপনি কি আমাদের হুমকি দিচ্ছেন??

রাষ্ট্রদূত বলেন, কিসের হুমকি, কি বলছেন আপনি। তখন প্রচন্ড বিসৃঙ্খলা সৃষ্টি শুরু হয়।

তখন রাষ্ট্রদূত জনতার মধ্য থেকে যে বেশি কথা বলছিল তারদিকে হাত ঈশারা করে তার ব্যাক্তিগত লোকদের বলেন, ওর ছবি তুল, ওর ছবি তুল। তখন তার ব্যাক্তিগত লোক তাদের ছবিও তুলে। যদিও আমরা এর কোন কারণ খুজে পাই নি।

কিছুক্ষনের মধ্যেই তিনি ঘরে প্রবেশ করেন।
ভিডিও টি দেখলে হয়ত আপনারা বুঝতে পারবেন, আসলে কি কথা হয়েছিল ঐ মিটিং এ।

এ্যাম্বাসিডর চলে যাবার পর লোকজন অনেক হতাশ হয়ে পরেন, অনেকে আবার ভিতও হয়ে পরেন।

তারা আমাদের বলতে থাকেন, আজই প্রথম রাষ্ট্রদুত আমাদের দেখতে আসল। আর তাও এসেছে, কারণ আপনারা ২/৩ দিন যাবৎ এখানে এসেছেন, সব ভিডিও করে দেশে দেখাচ্ছেন, তাই মানুষদের দেখানোর জন্য এসেছেন।

তারা অনেকে আফসোস করে বলেন, আমরা কষ্ট করতে করতে মরতে বসেছি আর তিনি আমাদের আশার বানি না শুনিয়ে আরো হুমকি দিয়ে গেলেন। অথচ তারা আমাদের টাকার বেতন খেয়েই জিপন জাপন করছে।


----
এদিকে গত ৭ দিন আগের মৃত একব্যাক্তির লাশ গত কাল রাতে দেশে পাঠানোর কথা থাকলেও তা প্লেনের ফ্লাইট মিস হওয়াতে পাঠানো সম্ভব হয় নি। এম্বোলেন্সের ইন্জিনে সমস্যা দেখা দেয়ার কারণেই ফ্লাইট মিস হয়েছে বলে জানানো হয়।


আগামি শনিবার থেকে অতিরিক্ত ফ্লাইট ছেড়ে যাবে বলেও বলা হচ্ছে। বাংলাদেশ বিমানেও ফ্লাইটের ব্যাবস্থা করে হয়েছে বলে বলা হয়।


সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৩৯
২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাভ কার হলো?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে মে, ২০২৬ ভোর ৬:১৮


দীর্ঘদিন একটি দল রাষ্ট্রক্ষমতায় থাকলে, সরকারের ভেতর এক ধরনের সুবিধাভোগী শ্রেণি তৈরি হয়। তারা নিজেদের স্বার্থ রক্ষায় দেশের প্রকৃত অবস্থা আড়াল করতে ব্যস্ত থাকে। বাংলাদেশেও সেই বাস্তবতা ছিল।
২০২৪ সালের আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

হায়রে জীবন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে মে, ২০২৬ সকাল ৮:৫৬

হায়রে জীবন!

যারা বছরের পর বছর রাষ্ট্রক্ষমতার ছত্রছায়ায় থেকে মানুষ গুম করেছে, নির্যাতন করেছে, পরিবার ধ্বংস করেছে, রাষ্ট্রকে ভয় ও আতঙ্কের কারখানায় পরিণত করেছে- তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন আজ “ভিআইপি আসামি”।
কারাগারেও... ...বাকিটুকু পড়ুন

রসময় গালগল্প

লিখেছেন রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮



প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।

আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!... ...বাকিটুকু পড়ুন

ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

লিখেছেন শাওন আহমাদ, ২৪ শে মে, ২০২৬ বিকাল ৩:২১



ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

×