somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুই বাংলার কালচার বিনিময় কি কেবলই একটি নাটক?

০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কলকাতার সিনেমা ও সিরিয়াল বাংলাদেশে বেশ ভালই চলে থাকে, কলকাতার সঙ্গীত ও অভিনয় শিল্পিরা এদেশে এসে চমৎকার বানিজ্য করে যায়। মাঝে মাঝেই পত্রিকায় দেখি ওপার বাংলায় এই, ওপার বাংলায় সেই। আবার দেখতে পাই দুইবাংলা মিলে এই করেছে সেই করেছে। মেলা করেছে, হাট করেছে, ফুটবল ম্যাচ করেছে ইত্যাদি ইত্যাদি। মিরাক্কেলের কিছু এপিসোড দেখলেতো মনে হয় কলকাতা ও বাংলাদেশ যেন একই দেশের দুটি পাড়। মাঝখানদিয়ে বয়ে গেছে ছোট্ট নদি। তাই বলা হয়, এপার বাংলা ওপার বাংলা। পত্রিকায় আরো দেখতে পাই, দুই বাংলার কালচারাল আদান প্রদান নামে বিশেষ অনুষ্ঠান উৎযাপনের কথা। মূলত, উপরের সমস্ত ইভেন্টই আয়োজন করা হয় দুই বাংলার কালচালারাল বিনিময়ের ব্যানারে। এর পিছনে আমাদের সরকার ও ব্যায় করে থাকে অনেক অনেক টাকা। আসলে কী হচ্ছে এই সব অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে? কি লাভ পাচ্ছে আমাদের দেশের জনগন। এই ইনভেস্টের টাকায় কি পেল জাতি সেটা কি কখনো হিসেব করে জনগনকে বুঝিয়ে দেয়া হয়?

টিভি মিডিয়া হলো বর্তমান যুগের সবচেয়ে বড়, শক্তিশালী ও শহজলভ্য মিডিয়া। এত কাছাকাছি দুই বাংলা, এত ভাল যোগাযোগ এত প্রেচেষ্টা কালচারাল বিনিময়ের তারপরও কলকাতায় একটি বাংলাদেশের চ্যানেল খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবেই কি করে যদি সে দেশের সরকার সেটা বন্ধ করে রাখে? এই টেলিভিষনের মাধ্যমেই যদি কালচার এ্যক্চেন্জ সম্ভব না হয় তাহলে কিসের সংস্কৃতি বিনিময়? তারমানে এই সব কি লোক দেখানো অনুষ্ঠান? যা আয়োজন করে কেবল কিছু মানুষ তাদের পকেট ভারী করছে? নাকি আমাদের আই ওয়াশ করে ধীরে ধীরে আমাদেরকে তাদের কালচারের সাথে মানিয়ে চলতে অভ্যস্ত করা হচ্ছে? এগুলো নিয়ে কিছু মানুষের ভাবা উচিত। এই সমস্ত অনেক বিষয় আছে যা নিয়ে যাদের কথা বলা দরকার তারা কখনো মুখ খুলেন না। কেবল, কিছু সচেতন অনলাইন এ্যাক্টিভিস্ট আছেন যারা মাঝে মাঝে এ নিয়ে টুকটাক মাউস ধরে থাকেন। তারা তাদের মাউস চালিয়ে যাবেন সেই আশাই করি সাথে সাথে সংশ্লিস্ট মহলের দায়িত্বপ্রাপ্তদের বিষয়টি নিয়ে গভীড় ভাবে ভাবতে অনুরোধ করছি।

এবার আসি প্রিন্ট মিডিয়ার কথায়। প্রিন্ট মিডিয়া এই বিষয়ে আরো বেশি এগিয়ে। কোন বাংলাদেশের পত্রিকা নেই যেখানে প্রতিদিন কলকাতার বিনোদন জগতের খবরা খবর প্রকাশ না করে থাকে। আন্তর্জাতিক মান থাকায় বলিউডের কথা না হয় বাদই দিলাম। কিন্তু কলকাতার বিনোদন জগতের খবরা খবর প্রকাশের হার দেখে বুঝা যায় আমরা অলরেডি কতটা তাদের কালচারের অনুসারী হয়ে গেছি। কারন, মানুষ না পড়লেতো মিডিয়া খবর ছাপতো না। আমার কোন অভিযোগ থাকত না যদি বাংলাদেশে কলকাতার বিষয় নিয়ে যতটা সরগড়ম দেখা যায় তার অর্ধেকটাও যদি কলকাতার প্রিন্ট মিডিয়ায় পাওয়া যেত।

অনলাইন এ্যকটিভিস্ট হওয়ার ইচ্ছা থাকায় কলকাতার অনলাই পত্রিকাগুলো নিয়মিত পড়া হয় প্রায় পাঁচ বছর ধরে। সব খবর না পড়লেও প্রথম পাতার হেডলাইন, আন্তর্জাতিক পাতা ও খেলাধোলার পাতা শহজে বাদ পরে না। কিন্তু দুঃখজনক ভাবে সত্য যে কলকাতার পত্রিকায় বাংলাদেশের সীমান্ত চুক্তি, তিস্তা চুক্তি, পদ্মার ইলিশ এবং রাজনৈতিক অস্থিরতার খবর ছাড়া আর কোন খবরই প্রকাশ করা হয় না বা পত্রিকায় স্থান পায় না।
দুটি উদাহরন দিলে বিষয়টি আরো পরিস্কার হবে।

১) সাহিত্য: বাংলাদেশের সাহিত্যের প্রাণপুরুষ হুমায়ুন আহমেদ গত হয়েছেন বেশ কিছুদিন হলো। তার ইহকাল ত্যাগ করার পর কলকাতার 'আনন্দবাজার' ও 'দৈনিক বর্তমান' তাদের প্রথম পাতায় ছোট্ট করে দুটি কলাম লিখেছিল শুধুমাত্র একটা নিউজ হিসেবে। অথচ বর্তমান যামানায় হুমায়ুন আহমেদের মত একজন লেখক কি কলকাতায় আছে?? নাই। না থাকলেও তারা হুমায়ুন আহমেদকে গুরুত্ব দিবে না। তাহলে কোথায় হলো কালচার বিনিময়? পক্ষান্তরে আমাদের দেশের মিডিয়া গুলোর অবস্থা দেখেন। কিছুদিন আগে কলকাতার এক সিনেমা পরিচালক মারা গেলেন। তিনি মারা যাবার আগ পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষ তাকে চিনত না। কিন্তু, আমাদের মিডিয়া তার মৃত্যুর খবর এত ফলাও করে বেশ কয়েকদিন প্রকাশ করেছে যে, মনে হয়েছিল বাংলাদেশ তার মৃত্যুতে না জানি কি হারালো!!! এমন ঘটনা প্রায়ই ঘটতে দেখা যায়। কিন্তু কেন? কোন স্বার্থে এমনটা করা হয়!!

২) ক্রিকেট: আনন্দবাজার পত্রিকার একজন ভাল ক্রিরা সাংবাদিক আছেন যিনি বেশ রসালো করে আন্তর্জাতিক খেলার সংবাদ লিখে থাকেন। বিশেষ করে আন্তর্জাতিক ফুটবল নিয়ে। সে জন্য এবং বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট নিয়ে তাদের কেমন প্রতিক্রিয়া সেটা জানার জন্যই নিয়মিত আমি কলকাতার 'আনন্দবাজার' 'বর্তমান' ও 'আজকাল' পড়ে থাকি। আফসোস, বাংলাদেশের ক্রিকেট নিয়ে তারা কোন খবরই কোন দিন প্রকাশ করে না। হটাৎ বিশেষ কোন কারণে দু'চারলাইনের কয়েকটা কথা লিখে তারা দায়িত্ব পালন করে। এই ধরেন নিউজল্যান্ডের চলমান বাংলাদেশ সফরের খবর। নিউজল্যান্ড বাংলাদেশ সফরে আসছে বেশ কিছুদিন হলো। দুটি টেষ্ট শেষে বাংলাদেশ দুটি ওডিআই ও জিতে গেল। টেষ্টেও অনেক ভাল খেলেছে বাংলাদেশ দল। অথচ আমি এখন পর্যন্ত এই সফর নিয়ে কলকাতার কোন পত্রিকায় কোন নিউজ দেখি নাই। অথচ তারা অস্ট্রলিয়া ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবের খবর ঠিকই প্রকাশ করে। যদি প্রশ্ন করা হয় তারা এই সমস্ত ক্লাবের খবর পায় কোথা থেকে? সোজা উত্তর, আইসিসির ওয়েব সাইট থেকে অথবা ক্রিকইনফোর ওয়েবসাইট থেকে। তাহলে আমার প্রশ্ন, এই ক্রিকইনফো এবং আইসিসির ওয়েবসাইট বাংলাদেশ নিউজল্যন্ডের প্রতিটি খবর অনেক ভাল করে প্রথম পাতায় প্রকাশ করে। শুধু প্রকাশই নয় বরং কোন কোন খবর দুই থেক তিন দিন স্টিকি করেও রাখে। কোন অন্ধও যদি ক্রিকইনফোতে প্রবেশ করে তাহলে প্রথমেই পাবে বাংলাদেশ নিউজল্যান্ডের খবর। আর এটা হলো আন্তর্জাতিক ট্যুরনামেন্ট যার গুরুত্ব অন্য বিশটা খবরের চেয়ে গুরুত্বপুর্ন। সেখানে তারা ক্রিকইনফোতে ঢুকে ভিতর থেকে ভিতরে গিয়ে সাদা চামড়াদের দেশের ক্লাবের খবরা খবর সংগ্রহ করে সেটা প্রকাশ করে অথচ নাকের ডগায় ঝুলে থাকা বাড়ির পাশের মানুষদের গুরুত্বপুর্ন একটা শুখের খবর তাদের নিকট গুরুত্ব পায় না। এর নাম কি কালচার বিনিময়??? এর দ্বারা বাংলাদেশকে মোটেও খাটো করা হয় না, বা খাটো করা যাবে না। কলকাতা ভরতের সবচেয়ে অবহেলিত একটি রাজ্য। পক্ষান্তরে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম পুর্ণাঙ্গ রাষ্ট্র। এখানেই আমার যত আফসোস। কেন একটি পরিপুর্ন রাষ্ট্রকে বার বার অনদেশের একটি অবহেলিত অঙ্গরাজ্যের সাথে তুলনা করতে হবে? কেন কালচার বিনিময়ের নামে নাটক করতে হবে।

খেলাধুলার পাতায় আমাদের খবরের স্থান দিবে না, সাহিত্যে দিবে না, বিনোদন জগতে দিবে না শুধু মাত্র আন্তর্জাতিক পাতায় আমাদের দেশে হরতালের খবর প্রকাশ করাকে আর সবাই যাই বলুক আমি কালচার বিনিময় বলতে পারি না।

শেষ কথা: একটি কথা সবার মনে রাখতে হবে, এই মহা বিশ্বে একটি বস্তু তার পাশের বস্তুটিকে নিজের দিকে টানে। সমস্ত গ্রহ নক্ষত্র সবাই একে অপরকে নিজের দিকে টানে। কখনো ব্যালেন্স হারা হয়ে পড়লে ছোট গ্রহটি বড় গ্রহটির ভিতরে ঢুকে যায়। আমরা কখনো অন্যের ভিতর ঢুকতে চাই না।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×