somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশকে নিয়ে কলকতার পত্রিকা ''বর্তমান'' এর খারাপ উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অশান্তিতে দেশ ছাড়ছেন বাংলাদেশিরা, অনুপ্রবেশ ঠেকাতে বি এস এফকে সতর্ক করল কেন্দ্র।

বাংলাদেশের ভাল কোন খবর কলকাতার কোন পত্রিকায় শহজে ছাপা হয় না। কিন্তু রাজনৈতিন অস্থিরতার কোন খবরই তারা আবার বাদও রাখে না। উল্টো তিল কে তাল বানিয়ে এমন ভাবে তারা খবর প্রকাশ করে যেন বাংলাদেশ কেবলই জঙ্গিদের আড্ডাখানা। সন্ত্রাস, খুন, গুম, হরতাল এর নাম বাংলাদেশ। দেশের চলমান অস্থিরতা শুরু হবার পরথেকে তাদের পত্রিকার প্রথম পাতার হেডলাইনে জাগা করে নিয়েছে বাংলাদেশের খবর। তাও বিশাল আকারে প্রকাশ করা হয় এইসব খবর। তাদের প্রত্যেকটা খবরই বাংলাদেশের অবস্থাকে নেগেটিভ ভাবে উল্লেখ করা হয়ে থাকে। কিন্তু আজকের ''বর্তমান'' পত্রিকা তাদের প্রথম পাতায় বিশাল করে যেই নিউজ প্রকাশ করেছে সেটা কিছুতেই মেনে নেয়া যায় না। তাদের খবরের ধরন দেখে মনে হচ্ছে বাংলাদেশে এখন ১৯৭১ সালের মত যুদ্ধ চলছে তাই বাংলাদেশে কেহ থাকতে পারছে না। ফলে মানুষ দলে দলে ভারত রওনা হচ্ছে। সামনে এই ভারত প্রবেশের প্রবণতা আরো বৃদ্ধি পাবে তাই বিএসএফ কে আরো বেশি সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। পার্শ্ববর্তী দেশের একটি জাতিয় দৈনিক পত্রিকার সম্পাদকের এমন কুরুচিপুর্ন মনোভাব আমার মোটেও পছন্দ হয় নি। তাই আমি আমার অবস্থান থেকে এর তিব্র প্রতিবাদ জানাই এবং এই খবর মুছে ফেলার আহ্বান জানাই। সাথে সাথে সামনে বাংলাদেশ নিয়ে কোন খবর প্রকাশের সময় আরো বেশি আন্তরিক ও দায়িত্বপুর্ন মনোভাব নিয়ে কাজ করার অনুরুধ করছি।


কি লিখছে আজকের পত্রিকায়:

-> হেডলাইন; অশান্তিতে দেশ ছাড়ছেন বাংলাদেশিরা, অনুপ্রবেশ ঠেকাতে বি এস এফকে সতর্ক করল কেন্দ্র।

বিস্তারিত: স্ক্রিনশট দেয়া হলো নিজেরাই পড়ে নিন।




- গতকালও কলকাতার জিনিউজ.কম বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটি দায়িত্বজ্ঞানহীন লেখা প্রকাশ করে। এতে ক্ষোভে ফেটে পরে অনলাইন এ্যক্টিভিস্টরা। এবং এর তীব্র প্রতিবাদ জানায়।

আমি নিচের পদ্ধতিতে অভিযোগ জানিয়েছি, ইচ্ছে হলে আপনারাও জানাতে পারেন।

সরাসরি পত্রিকা বরাবর কম্প্লেইন করতে Click This Link এখানে ক্লিক করুন।


অথবা: নিচের ঠিকানায় অভিযোগ জানাতে পারেন।
6, J.B.S.Haldane Avenue, Kolkata 700 105,
Phones: (033)23000551 /555/ 550.
Fax: 2323 4030
email: [email protected]; [email protected]; [email protected]
---------------------------------------------------------------
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭
১৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×