somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাজা ইস্যুতে সিসির সাথে আলোচনা করতে 'জন কেরি' এখন কায়রোতে।

২২ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মিশরের প্রধানমন্ত্রী 'সিসি'র সাথে আলোচনা করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী 'জন কেরি' গতকাল সন্ধায় কায়রো পৌঁছেছেন। ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে একটি সমঝোতা করতে তিনি তৎপরতা চালাচ্ছেন। এর আগে তিনি কায়রোর উদ্দেশ্যে দেশ ত্যাগের সময় শিগগিরি যুদ্ধবিরতি করতে হামাসের প্রতি আহ্বান জানান।

মি. কেরি আজ সকালে মিশরের পররাষ্ট্রমন্ত্রী 'সামেহ শুকরি'র সাথে সাক্ষাত করেন। দুপুরে তিনি আরব লিগের সেক্রেটারি জেনারেল 'ড. নাবিল আল আরাবি'র সাথে সাক্ষাত করবেন। এবং সন্ধায় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিসির সাথে সাক্ষাত করবেন।

এছাড়াও তিনি জাতিসংঘের মহাসচিব 'বান কি মুনে'র সাথেও সাক্ষাত করবেন।

মার্কিন পররাষ্ট্রসচিব ফিলিস্তিন বিষয় নিয়ে এমন সময় দৌড়ঝাপ শুরু করলেন যখন গাজায় নিহতের সংখ্যা প্রায় ৬০০। এবং আহতের সংখ্যা প্রায় ৩৫০০। এদের অধিকাংশই বেসামরিক মানুষ। শহীদ হওয়া ফিলিস্তিনিদের বিরাট অংশ হচ্ছে নারী, শিশু ও বয়স্ক মানুষ। এছাড়া, গাজায় অন্তত চারটি হাসপাতাল, ৩৪টি মসজিদ ও বহু শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। পক্ষান্তরে ইসরাইলর হিসাব মতে ইহুদিবাদী সেনা নিহত হয়েছে ২৮ জন। হামাসের হিসাবে এ সংখ্যা ৪০। এছাড়া, কয়েকজন বেসামরিক ইসরাইলি ও মারা গেছে। তবে, ইসরাইলের রাষ্ট্রীয় গোপনীয়তার কারণে হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য গুপন রাখা হচ্ছে।

এদিকে বিশ্বের বিভিন্ন দেশে আজও মুসলিমরা গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভকর্মসুচি পালন করে যাচ্ছে। পুড়ানো হচ্ছে ইজরাইলি পতাকা। মসজিদে মসজিদে করা হচ্ছে বিশেষ প্রার্থনা।

আপডেট চলবে.......
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×